সাকিব শাওন »
বাংলাদেশ দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল মনে করেন,এই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে
সবাইকেই প্রতিদিনের জীবন যাপনে কিছু পরিবর্তন আনতে
হবে। করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে ভক্তদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
গেলো ক’দিন আগে তামিম পেয়েছেন ওয়ানডে
দলের অধিনায়কত্ব। তবে নতুন অধিনায়ক হিসেবে মাঠে নামার অপেক্ষা থেকেই যাচ্ছে। করোনা ভাইরাসের কারণে পাকিস্তান ও
আয়ারল্যান্ড সিরিজ স্থগিত
হয়েছে, যে দুই সফরে মোট ৪টি ওয়ানডে ছিলো।
আজ এক ভিডিও বার্তায় তামিম বলেন, করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে
পড়েছে, বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা
বেড়ে চলেছে। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে সবাইকে সাবধান ও সতর্ক থাকতে হবে।
তিনি বলেন করোনাভাইরাস প্রতিরোধে দুটি ব্যাপার খুব গুরুত্বপূর্ণ। প্রথমত সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে,নিয়ম মেনে ২ ঘন্টা পরপর হাত ধুতে হবে,চোখ মুখ, নাকে হাত দেওয়া
যাবে না। দ্বিতীয়ত সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সাথেসাথে যেখানে ভিড় কিংবা অতিরিক্ত লোকজন থাকা বাসা পরিহার করতে হবে।
তাছাড়া করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব ব্যাপী সব খেলার ইভেন্ট পেঁছানো হয়েছে,শঙ্কায় সব ক্রিকেট সিরিজ এছাড়া ফুটবলে লা-লীগা ২ সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। ইতালিতে রেড এলার্ট জারি করার কারণে সব ধরণের ফুটবল ম্যাচ আপাতত স্থগিত আছে।ইউরোপের পাশাপাশি এশিয়ার ও সব ধরণের ইভেন্ট আপাতত বন্ধ আছে।
