সবাইকে ঘরে বসে কাজ করার নির্দেশ বিসিবির

সাকিব শাওন »

শনিবার (২১ মার্চ) এক সংবাদের মাধ্যমে
বিসিবি জানায়, রবিবার (২২ মার্চ) থেকে বিসিবির কর্মকর্তাদের আর অফিস বা
কার্যালয়ে আসার দরকার নেই। পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বাসায় বসে যেনো সবাই কাজ করেন তারা।

 

বিসিবি জানায়-
‘করোনা ভাইরাসের
কারণে বিসিবির যে সকল কর্মকর্তা বা কর্মচারী
দায়িত্ব অনুযায়ী ঘরে বসে কাজ করতে পারবেন
না, শুধু তাদের ক্ষেত্রে ঘটবে ব্যতিক্রম- জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ।
করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের
ক্রিকেট অঙ্গন থমকে গেছে। মূলত পুরো
দেশই অনেকটা থমকে আছে এই ভাইরাসের
কারণে। এখন পর্যন্ত বাংলাদেশে ২৪ জন মানুষ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং
তাদের মধ্যে ২ জন মৃত্যুবরণ করেছেন।

 

 

তাছাড়া করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব ব্যাপী সব খেলার ইভেন্ট পেঁছানো হয়েছে,শঙ্কায় সব ক্রিকেট সিরিজ এছাড়া ফুটবলে লা-লীগা ২ সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। ইতালিতে রেড এলার্ট জারি করার কারণে সব ধরণের ফুটবল ম্যাচ আপাতত স্থগিত আছে।ইউরোপের পাশাপাশি এশিয়ার ও সব ধরণের ইভেন্ট আপাতত বন্ধ আছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »