হঠাৎ করেই ক্রিকেট থেকে অবসর নেবেন ধোনি

গাজী নাসিফুল হাসান »

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ও উইকেট কিপার হিসেবে খ্যাত মহেন্দ্র সিং ধোনি। তার অধিনায়কত্বে ভারত জিতেছে সম্ভাব্য সকল ধরনের শিরোপা জিতেছে। এমনকি আইপিএলেও ধোনি অন্যতম সফল এক অধিনায়ক। তবে সেই ধোনি কি কি এখন যোগ্য সম্মান পাচ্ছেন? তাকে কি ভারতীয় ক্রিকেট বোর্ড যোগ্য সম্মান দিচ্ছে?

২০১৯ সালের বিশ্বকাপের পর জাতীয় দলের বাইরেই আছেন ধোনি। তবে প্রথমদিকে ছুটিতে থাকলেও এখন তাকে সুযোগ হারাতে হচ্ছে। যার বদৌলতে ঘরের মাঠে ও বিদেশের মাটিতে ওয়েষ্ট ইন্ডিজের সাথে জোড়া সিরিজ এর পাশাপাশি তার দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও জায়গা হয়নি তার। মোটামুটি বলা যায় সে দল থেকে ছিটকেই গিয়েছে। এছাড়াও ভারতের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ধোনি।

তবে এমন অবস্থায় ধোনি নিজে মুখ না খুললেও সে আইপিএল এর দিকে তাকিয়ে ছিলেন পাখির চোখ করে। তবে এবার আইপিএল না হবার সম্ভাবনা বেশি। তবে সাবেক ভারতীয় ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার অবশ্য ধোনির জাতীয় দলে ফেরা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন।

সুনীল গাভাস্কার বলেছেন, ‘আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আমি ধোনিকে জাতীয় দলে দেখতে চেয়েছিলাম। তবে এখন সেটি চূড়ান্ত অনিশ্চয়তায়। ধোনিকে ছাড়া দল এখন অনেক এগিয়ে গিয়েছে। বড়সড় ঘোষণা হয়তো ধোনি দেবে না। আমার মনে হয় ও হঠাৎ করেই নীরবে অবসরে যাবেন।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »