সাকিব শাওন »
করোনা ভাইরাসের কারণে ২৯ মার্চ শুরু হতে যাওয়া আইপিএল ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে টি-২০ এই জনপ্রিয় টুর্নামেন্ট। অবস্থার উন্নতি না হলে দ্বিতীয় দফায় ও পেছাতে পারে আইপিএল।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট বাতিল হওয়ার পর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন শিপের তারিখ অনুযায়ী এপ্রিলে
কোনো খেলা নেই। আর তাছাড়া এর মাঝেই শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের দুই টেস্টের সিরিজ বাতিল করা হয়েছে। এ কারণে চ্যাম্পিয়ন শিপের সূচিতেও পড়তে পারে প্রভাব। সব ধরণের ওয়ানডে সিরিজ ও বাতিল হয়েছে ভারত-আফ্রিকা, নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া।
দ্যা হান্ড্রেড লিগ ইংল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ইসিবির টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ‘দ্যা
হান্ড্রেড’ লিগের। পুরুষদের টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ১৭ জুলাই থেকে।
তাছাড়া এ বছরের অন্যান্য টুর্নামেন্ট হলো এশিয়া কাপ, আইসিসি টি-২০ বিশ্বকাপ এবং আইসিসি উইমেন্স ওয়ানডে চ্যাম্পিয়নশিপ। সব কিছুই যেনো থমকে আছে করোনা ভাইরাসের কারণে। সারা বিশ্বব্যাপী সব ধরণের খেলা স্থগিত রয়েছে।ক্রিকেটের পাশাপাশি ফুটবল ও স্থগিত রয়েছে।
