সাকিব শাওন »
সাবেক পাকিস্তানি অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস। নামটার সাথেই অনেক সুনামের তকমা লেগে আছে। ওয়াকার দেশটির বর্তমান বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। লক্ষ্য ঠিক রাখা বা বোলারদের ভিতর থেকে সেরাটা বের করে আনতে যদি ব্যর্থ হন নিজেই সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন।
তিন বছর মেয়াদে নতুন চুক্তিতে পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ হয়েছেন সাবেক এই পেসার। এক বছর পরই নিজের পারফরম্যান্স দেখবেন কেমন হলো তার উপর সিদ্ধান্ত নিবেন বাকি ২ বছর কি করবেন!!
তিনি বলেন ”আমাকে যে কাজ দেওয়া হয়েছে সে কাজের জন্য যদি আমি অনুভব করি আমি যথেষ্ট যোগ্য নই কিংবা দলের প্রতি সুবিচার করছিনা তবে আমি নিজেই পদত্যাগ করবো।’’ ক্রিকেটবাজ নামক একটি ইউটিউব চ্যানেলে এমনটাই বলেন পাকিস্তানি কিংবদন্তি পেসার।
করোনা ভাইরাসের কারণে পাকিস্তানের ঘরোয়া লিগ পিএসএল স্থগিত করা হয়েছে,এছাড়া সারা বিশ্ব ব্যাপী সব খেলার ইভেন্ট পেঁছানো হয়েছে,শঙ্কায় সব ক্রিকেট সিরিজ এছাড়া ফুটবলে লা-লীগা ২ সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। ইতালিতে রেড এলার্ট জারি করার কারণে সব ধরণের ফুটবল ম্যাচ আপাতত স্থগিত আছে।ইউরোপের পাশাপাশি এশিয়ার ও সব ধরণের ইভেন্ট আপাতত বন্ধ আছে।
