নাফিসুল হক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ রাসেল ডমিঙ্গোর ছুটি শেষ করা ফেরার কথা ছিল খুব শিগগিরই। কিন্তু বিশ্ব এখন করোনা আতংকে ভীত।দেশের সবধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এর জন্য রাসেল ডমিঙ্গোর ছুটিও অনাকাঙ্ক্ষিত ভাবে বেড়ে গেছে। নিজ দেশে পরিবার নিয়ে অবসর সময় কাটাচ্ছেন। সব ঠিক থাকলে গতকাল অথবা আজই দেশে ফেরার কথা ছিল।কিন্তু ক্রিকেট মাঠে না থাকলে কোচ এসে করবেন কি! এমতাঅবস্থায় ডমিঙ্গো তার শীর্ষদের প্রতি বার্তা দিয়েছেন ” নিরাপদ থাকো, সতর্ক থাকো।”
এই বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খানের সাথে কথা হয়। তিনি জানান “কোচদের সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত ফেরার প্রয়োজন নেই। অবস্থা বুঝে সবাইকে জানানো হবে কখন ফিরতে হবে বাংলাদেশে।”
কিন্তু ডমিঙ্গোর এই ছুটি মোটেও পছন্দ হয়নি।এই অনাকাঙ্ক্ষিত ছুটি তিনিও চাননি।কাজে ফিরতে চান তিনি।তবে পরিবারের সাথে তার সময়ও মন্দ কাটছে না। তার সাথে ফোনে কথা হলে তিনি জানান “এভাবে ছুটি কাম্য নয় কখনোই। তবে বাস্তবতা মানতেই হবে। পুরো সময় পরিবারের সঙ্গে কাটাচ্ছি। আশা করছি, বিশ্বজুড়ে এই দুর্যোগ দ্রুত কেটে যাবে।বিসিবি সঠিক সিদ্ধান্তই নিয়েছে (খেলা স্থগিত করে)। ক্রিকেটারদের বলব, সবার আগে হলো নিরাপত্তা। ঘরে থাকো, সতর্ক থাকো, নিরাপদ থাকো। সরকারী নির্দেশনা যা আছে, চিকিৎসকেরা যা বলছেন, সব মেনে চলো।”
সবারই এখন প্রত্যাশা এবং চাওয়া যত দ্রুত সম্ভব বিশ্ব পরিস্থিতি ঠিক হবে এবং মাঠে ফিরবে ক্রিকেট।
