নাফিসুল হক »
দুনিয়াজুড়ে এখন একটাই বিপদ সেটা হলো করোনা ভাইরাস।সবাই ব্যস্ত এই ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে। খেলার মাঠও ফাকা হয়ে গেছে এই ভাইরাসের প্রভাবে। সব ধরনের ক্রিকেট আপাতত নিষিদ্ধ। কবে ফিরবে এই বিষয়ে নেই কোনো নিশ্চয়তা!! কিন্তু এইসব ছাপিয়ে পাকিস্তানের তারকা ব্যাটসম্যানের সামনে নতুন বিপদ হয়ে এসেছে ক্রিকেট থেকে আজীবন নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি।ক্রিকেট দুর্নীতিতে জড়িয়ে এই নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি।পাকিস্তান ক্রিকেট বোর্ড অভিযোগ তুলেছে দুর্নীতির দুইটি ধারা ভঙ্গ করেছে উমর আকমল।
উমর আকমলকে পিসিবি থেকে এই বিষয়ে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি এই বিষয়ে সহযোগিতা করেননি পিসিবিকে।যেকোনো দুর্নীতির প্রস্তাব পেলে পিসিবির নিরাপত্তা বিভাগকে জানানোর কথা। যেটা উমর আকমল করেননি। এ অপরাধে তাঁর শাস্তি হতে পারে ছয় মাস থেকে আজীবন নিষেধাজ্ঞা। ইতিমধ্যে উমর আকমলকে এই অভিযোগের জন্য ফেব্রুয়ারি থেকে সব ধরনের ক্রিকেটে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আগামী ১৪ দিনের মধ্যে তাকে এই অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। দোষ প্রমান হয়ে গেলে বিশাল শাস্তি অপেক্ষা করছে তার জন্য এই বিষয়ে কোনো ছাড় নেই এই বিষয়ে নিশ্চিত করেছে পিসিবি।
বিপদ ভাইকে পাশে পাচ্ছেন উমর আকমল।তার ভাই কামরাম আকমল এই বিষয়ে সাংবাদিকদের বলেন “আমি আমার ভাই উমরকে চিনি। এ ধরনের কিছু সে করতেই পারে না। সে নিরপরাধ, ১০ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে এসে যেমনটা সে ছিল। অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে সে বেশি দুর্নীতি দমন ইউনিটকে সহায়তা করেছে।“
