এবার করোনায় আক্রান্ত হলেন এক ক্রিকেটার

গাজী নাসিফুল হাসান »

ধীরে ধীরে করোনা যেন আরো ভয়ঙ্কর হতে শুরু করেছে। আর ক্রীড়া জগতে আরো আগে থেকেই এর প্রভাব পড়েছে। তবে ফুটবলের মতো ক্রিকেটে কোনো ক্রিকেটে কেউ করোনায় আক্রান্ত না হলেও এবার এক সাবেক ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

স্কটল্যান্ডের সাবেক ক্রিকেটার মজিদ হকের করোনা ভাইরাসের টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। মজিদ তার ক্যারিয়ার শেষ ম্যাচ খেলেছেন বাংলাদেশের বিপক্ষে ২০১৫ সালের বিশ্বকাপে। সেই ম্যাচের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি মজিদ হকের। স্কটল্যান্ডের হয়ে ওয়ানডেতে ৬০ উইকেট নিয়ে অনেক দিন দেশের হয়ে সর্বকালের সেরা উইকেট শিকারি ছিলেন এই অফস্পিনার। গত বছর তাকে ছাড়িয়ে যান সাফিয়ান শরীফ।

মজিদ হকের করোনা ভাইরাসে আক্রান্ত হবার খবর মজিদ হক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেই জানিয়েছেন। বর্তমানে গ্লাসগোর রয়্যাল আলেসান্দ্রা হাসপাতালে চিকিৎসা চলছে।

মজিদ খান টুইটারে লিখেছেন, ” করোনা ভাইরাসে পজিটিভ ছিলাম। তবে আজ মনে হচ্ছে বাড়ি ফিরতে পারবো। হাসপাতালের স্টাফরা আমাকে ভালোভাবে সেবা দিচ্ছে। আমাকে মেসেজ দিয়ে যারা সমর্থন দিয়েছে তাদেরকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি পূর্ণ সুস্থ হয়ে উঠবো।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »