একশো বলের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করলেন ওয়ার্নার

সাকিব শাওন »

চলতি বছরের জুলাই মাসে ইংল্যান্ডের মাটিতে শুরু হওয়ার কথা রয়েছে একশ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড বলের। নতুন ভাবে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে সাউদার্ন ব্রেভের হয়ে মাঠ মাতানোর কথা ছিল অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারের। তবে এরই মধ্যে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

তবে করোনা ভাইরাস আতঙ্কের কারণে নয়, বরং নিজের দেশের হয়ে খেলার ইচ্ছা থেকেই ইংল্যান্ড সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওয়ার্নার। আগামী আগস্টে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে আসার কথা জিম্বাবুয়ে ক্রিকেট দলের। সেই সিরিজে খেলারর জন্য আগে থেকেই মুখিয়ে আছেন ওয়ার্নার।

তাছাড়া বর্তমানে করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব ব্যাপী সব খেলার ইভেন্ট পেঁছানো হয়েছে,শঙ্কায় সব ক্রিকেট সিরিজ এছাড়া ফুটবলে লা-লীগা ২ সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। ইতালিতে রেড এলার্ট জারি করার কারণে সব ধরণের ফুটবল ম্যাচ আপাতত স্থগিত আছে।ইউরোপের পাশাপাশি এশিয়ার ও সব ধরণের ইভেন্ট আপাতত বন্ধ আছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »