করোনা মোকাবেলায় নতুন পদক্ষেপ নিয়েছে বিসিবি

সাজিদা জেসমিন »

সাম্প্রতিক করোনাভাইরাস চলাকালীন পরিস্থিতি মোকাবেলায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সাহায্য কামনা করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এরই ভিত্তিতে শনিবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর চন্দন কুমার রায়কে আমন্ত্রণ জানিয়েছেন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

মিরপুরের অ্যাকাডেমি কনফারেন্স রুমে ক্রিকেটার এবং বিসিবি কর্মকর্তাদের সাথে করোনাভাইরাস প্রতিহত এবং সচেতনতামূলক আলোচনা করবেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বিষয়টির নিশ্চয়ন করেছেন।

দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে দেবাশিষ বলেন, ‘আমরা মেডিকেল বিভাগের পক্ষ থেকে একজন ভাইরাস বিশেষজ্ঞের সঙ্গে কথোপকথন করেছি। তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভাইরোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর চন্দন কুমার। শনিবার মিরপুরস্থ বিসিবি অফিসে আসবেন তিনি। সেখানে একাডেমির কনফারেন্স রুমে সবার প্রতি করোনা প্রতিরোধের নিদের্শনাসমূহ দেবেন। এছাড়াও এই ভাইরাস ছড়ানোর কারণ,প্রতিকারসমূহ নিয়ে কথা বলবেন।’

অবশ্য শুধু ক্রিকেটার এবং বিসিবি কর্মকর্তাগণ নয়, মাঠ কর্মী এবং সাংবাদিকদের জন্যও ব্যবস্থা নেওয়স হবে বলে জানান দেবাশিষ। মাঠ কর্মীদের অনেকেই পূর্ণ শিক্ষিত না হওয়ায় তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা বেশি গুরুত্বপূর্ণ , বলে বিশ্বাস করেন তিনি।

দেবাশিষ বলেন, ‘আমরা ক্রিকেটারদের আমন্ত্রণ জানাবো। সেই সাথে মাঠকর্মীদের জন্য আলাদা সেশনের ব্যবস্থা রাখা হবে। কেননা তাদের অনেকেই শিক্ষিত নয়। কম বোঝার কারণে তাঁরাই বেশি ঝুঁকিপূর্ণ। তাই তাদের জন্য আলাদা সেশন রাখা হবে। সাথে সেখানে থাকতে পারেন ক্রিকেট সাংবাদিকরাও। এই বিষয়টি সবার জন্য গুরুত্বপূর্ণ। তবে খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত জনসমাগম না হয়। বেশি লোক মানেই সমস্যা।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »