কোয়ারান্টাইনে বাংলাদেশী দুই ক্রিকেটার সহ মোট চারজন

কে এম আবু হুরায়রা »

করোনা ভাইরাসের প্রকোপে বাড়তি সতর্কতা সারা দেশে। বিদেশ ফেরত সকলকেই থাকতে হবে কোয়ারান্টাইনে এমনই আদেশ দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। সরকারের আদেশ মেনেই সেচ্ছায় হোম কোয়ারান্টাইনে চলে গেছেন বাংলাদেশী দুই ক্রিকেটার।

গত মঙ্গলবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে চিকিৎসা করিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ টেস্ট দলের ওপেনার সাদমান ইসলাম এবং অনূর্ধ্ব-১৯ দলের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। দেশে ফিরেই রাষ্ট্রীয় আইন মেনেই হোম কোয়ারান্টাইনে থাকছেন তারা। তেমন বাড়তি কিছুই নয় শুধু ঘর থেকে বের হচ্ছেননা তারা। নিয়ম মেনেই দুরত্ব বজায় রাখছেন এই ক্রিকেটাররা। ১৪ দিন পরেই ঘর থেকে বের হবেন তারা।

এছাড়াও তাদের সাথে অস্ট্রেলিয়ায় ছিলেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও। তিনিও বর্তমানে রয়েছেন হোম কোয়ারান্টাইনে।

এছাড়াও বাংলাদেশ বোর্ডের সাথে যুক্ত আরও একজন রয়েছেন কোয়ারান্টাইনে। বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদও আছেন হোম কোয়ারান্টাইনে। গত ২দিন আগে তিনি ফিরেছেন ব্যাংকক থেকে৷ কোয়ারান্টাইনে থাকার কারনেই গতকাল (১৯’শে মার্চ) বোর্ড সভায়ও ছিলেননা তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »