সাজিদা জেসমিন »
করোনাভাইরাস আতঙ্কে বর্তমানে স্থবির পুরো বিশ্ব। আর ক্রীড়াঙ্গনেও এ-র যথেষ্ট প্রভাব পড়েছে। প্রায় সবখানেই বন্ধ হয়েছে সিরিজ। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজ বাতিল করা হয়েছে। এরপর অস্ট্রেলিয়া থেকে প্রস্থান করে কিউইরা। এবার দেশে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে উইলিয়ামসন বাহিনীকে।
বর্তমানে সমগ্র বিশ্বেই করোনা প্রকোপের কারণে বাইরে থেকে আসলেই কোয়ান্টারাইনে যেতে হচ্ছে। আর সেই নিয়মের ভিত্তিতেই কিউইরা কোয়ান্টারাইনে যাচ্ছে এমনটা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। সিডনির প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ৭১ রানে হেরেছে কিউইরা। পরবর্তীতে করোনা আতঙ্কে পরিস্থিতি মোকাবিলায় স্থগিত করা হয়েছে সিরিজ।
দক্ষিণ আফ্রিকান ক্রিকেটেও বহাল রয়েছে এই নিয়ম। ভারত সিরিজ স্থগিত করে দেশে ফিরেই প্রোটিয়াদের ১৪ দিনের জন্য সেলফ আইসোলেশনে থাকার নির্দেশ দেয় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার চিকিৎসক শোয়েব মাঞ্জরার নির্দেশে ১৪ দিন সেলফ আইসোলেশনে থাকবেন প্রোটিয়া ক্রিকেটাররা। এ সময় বিভিন্ন সামাজিক কাজকর্ম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়াস হয়েছে তাদেরকে।
এইতো দিন কয়েক আগেই ভারত সফরে গিয়েছিলো প্রোটিয়ারা। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। এরপর করোনাভাইরাস আতঙ্কের কারণে বাকি ম্যাচসমূহ স্থগিত করা হয়।
