সাকিব শাওন »
সারা বিশ্ববাসী এখন করোনা ভাইরাস ঠেকাতে ব্যস্ত। পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশ তাঁদের খেলাধুলার ইভেন্ট বন্ধ ঘোষণা করেছেন। এ নিয়ে বর্তমান অজি টেস্ট দলের অধিনায়ক টিম পেইন বলেছেন, ‘ক্রিকেটারদের জন্য অবশ্যই সময়টা খুবই খারাপ। তবে আমি মনে করি এই সময়টাই সবারই ক্রিকেট থেকে দূরে থাকাই ভালো।’
পেইন আরো বলেন, ‘এই সময়ে প্রচুর খেলা হয়,সব ধরণের প্রতিযোগিতা পূর্ণ ম্যাচ হয় তখন ক্রিকেটারদের লক্ষ্য থাকে এগুলো জয় লাভ করা। কিন্তু এখন যে সময়টা এসেছে, সেটি ক্রিকেট বা একটা শিরোপা জেতার চেয়েও অনেক বড়। করোনার এই ব্যাপারটা কিন্তু প্রচণ্ড গুরুত্বের সঙ্গে নিতে হবে।’
‘আশা করি খুব তাড়াতাড়ি আমরা সবাই মাঠের খেলায় ফিরতে পারব। কিন্তু এই মুহুর্তে আমরা সবাই নিজেদের খেয়াল নিই। অন্যের দিকেও মনোযোগ দিই। চলুন এই খারাপ সময়টা আমরা সবাই মিলেমিশে একে অন্যকে সাহায্য করে অন্যের পাশে থেকে পার করে দিই’ – যোগ করেন পেইন।
এর আগে করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে সকল ইভেন্ট বন্ধ রয়েছে। আইপিএলের তারিখ ও পিঁছিয়ে গিয়েছে। ক্রিকেটের পাশাপাশি বিশ্ব ব্যাপী ফুটবল ম্যাচ ও বন্ধ রয়েছে। ফুটবলের আরেক বড় লিগ লা-লিগা ২ সপ্তাহের জন্য ও স্থগিত ঘোষণা হয়েছে। খেলাধুলাই সব দেশই সংকটময় সময় পার করছে।
