সাকিব শাওন »
সদ্য ভারত থেকে ফেরা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা সবাই রয়েছেন ১৪ দিনের কোয়ারেন্টাইনে। ক্রিকেট নেই, মাঠের খেলাও নেই,কারোও মনে উত্তেজনাও নেই। তার উপর রয়েছে সবার কোয়ারেন্টাইনের নির্দেশ। এভাবেই সময় কাটছে কুইন্টন প্রোটিয়াদের।
কোয়ারেন্টাইন মানেই একা নি:সঙ্গ থাকা। তবে যদি কাউকে বেছে নেওয়ার সুযোগ থাকতো, স্টেইন বেছে নিতেন ডি কককে! কেন সেটিও বলেছেন প্রোটিয়া পেসার। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডি কক নাকি রান্নায় পটু। স্টেইনের ভাষ্য মতে রান্নাকে শিল্পের পর্যায়েই নিয়ে গেছে ডি কক। অধিনায়কের সঙ্গ পেলে স্টেইনের সময়টা একাকী হত না। ইএসপিএনক্রিকইনফো কে স্টেইন বলেন, ‘ডি ককের সাথে কোয়ারেন্টাইনে থাকতে পারলে ভালো লাগতো। পৃথিবীতে আমার অন্য সব ব্যক্তিদের থেকে প্রিয় একজন ব্যক্তি সে।’
তাছাড়া করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব ব্যাপী সব খেলার ইভেন্ট পেঁছানো হয়েছে,শঙ্কায় সব ক্রিকেট সিরিজ এছাড়া ফুটবলে লা-লীগা ২ সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। ইতালিতে রেড এলার্ট জারি করার কারণে সব ধরণের ফুটবল ম্যাচ আপাতত স্থগিত আছে।ইউরোপের পাশাপাশি এশিয়ার ও সব ধরণের ইভেন্ট আপাতত বন্ধ আছে।
