সাজিদা জেসমিন »
অস্ট্রেলিয়ান বুশ ফায়ারের সময় নিজের ‘ব্যাগি ক্যাপ’ নিলামে তুলেছিলেন ওয়ার্ন। সেখান থেকে প্রাপ্ত অর্থ দাবানলে ক্ষতিগ্রস্তদের তহবিলে দান করে দেন। এবার আবারো এই সময়ে ত্রাণকর্তা হিসেবে এসেছেন শেন ওয়ার্ন। এবার দাঁড়াচ্ছেন দেশের দিনমজুরদের পাশে।
মেলবোর্নে অবস্থিত তার বিলাসবহুল বাড়ি বিক্রি করতে চান করোনা ভাইরাসকালীন আপদে সাহায্য করার জন্য। প্রাপ্ত অর্থ প্রদান করা হবে দুর্গতদের। আগামী ৪ঠা এপ্রিল নিলামে তোলা হবে বাড়িটি৷ বর্তমানে যার বাজার মূল্য ৭.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। বাংলাদেশি হিসেবে যা ৩৬ কোটি ১৪ লাখ ২৪ হাজার ১৮৭ টাকা ৩৮ পয়সা।
বর্তমানে নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। সারা বিশ্ব আতঙ্কে রয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯হাজার। আর আক্রান্ত হয়েছে ২লাখ ১৯হাজার ২৪০ জন। পুরো অর্থনীতির উপর পড়েছে প্রভাব। ক্রীড়াঙ্গনেও এ-র প্রভাব পড়েছে। ভ্রমণ স্থানগুলোতে এসেছে নিষেধাজ্ঞা।
মার্কেট,স্কুল,কলেজ,থিয়েটার মোটামুটি বন্ধ হয়েছে সবকিছু। জনজীবন অনেকটা বিপর্যয়ে ভুগছেন। এতে বেশি সমস্যা হচ্ছে মূলত দিনমজুরদের। অনেকেই আবার ভাইরাসের কবলেও পড়েছেন। তাই এসব মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে শেন ওয়ার্ন এই সিদ্ধান্ত নিয়েছেন।
বিলাসবহুল এই বাড়িতে রয়েছে ৫০০ বোতল ওয়াইন বিক্রির দোকান, একটি টেস্টিং রুম ও সুসজ্জিত বার। রয়েছে হোম থিয়েটার, সুইমিংপুল ও আউটডোর স্পা। বাড়িটির আগের মালিক ছিলেন এসেডন ফুটবল ক্লাবের কিংবদন্তি ম্যাথিউ লয়োড। ২০১৮ সালে তার কাছ থেকে বাড়িটি ওয়ার্ন কেনেন ৫.৪ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে।
ওয়ার্নের প্রত্যাশা বাড়িটি ৬০ থেকে ৭০ কোটি টাকায় বিক্রি হবে।
