অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা বিসিবি বসের

কে এম আবু হুরায়রা »

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে সব ধরনের ক্রিকেট। পরবর্তী ঘোষনার আগ পর্যন্ত কোন ধরনের স্বীকৃত ক্রিকেট মাঠে গড়াবেনা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন৷

আজ (১৯’শে মার্চ) দুপুরে হোম অব ক্রিকেট শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে একথা বলেন বিসিবি বস। বিসিবি সভাপতি’র ভাষ্যমতে, আগামী ১৫’ই এপ্রিলের আগে বন্ধ হওয়া ডিপিএল মাঠে গড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে।

এবারের ডিপিএল এর প্রথম রাউন্ড শেষেই ২য় এবং ৩য় রাউন্ড সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছিলো। তবে এই দুদিন নানা দিক বিবেচনা করে চুড়ান্ত সিদ্ধান্তে এসেছে বিসিবি। এ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আপনারা সবাই জানেন, করোনা ভাইরাস নিয়ে সারা পৃথিবীতে যা হচ্ছে। এর কারনে সব যায়গায় খেলাধুলা বন্ধ৷ আমাদের এখানেও বন্ধ হয়ে গিয়েছে। বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এর প্রথম রাউন্ডের পর আমরা বন্ধ করে দিয়েছিলাম। আমরা চেয়েছিলাম দু’টা দিন অপেক্ষা করি। অবস্থার-পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিবো। ওটা ছিলো তাৎক্ষণিক সিদ্ধান্ত৷ এখন আমরা সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি।’

তবে বন্ধ ঘোষণা হয়েছে, তবে এটি মাঠে গড়াবে তবে সে ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। বিষয়টি এই ভাইরাসের পরিস্থিতির উপর নির্ভর করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি৷

তিনি বলেন, ‘আমরা দেখলাম অনেক কিছুই বদলাচ্ছে৷ খেলোয়াড়দের ইচ্ছেও তেমন নেই। এরপর কিছু ভিন্নমতও আছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি দেশের সব ধরনের ক্রিকেট আপাতত স্থগিত৷ পরিস্থিতির উন্নতির আগে কিছু বলতে পারছিনা। পরিস্থিতি বদলালে আমরা খেলা শুরু করবো। নতুন সূচি ঘোষণা করবো।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »