কে এম আবু হুরায়রা »
করোনা ভাইরাসে থমথমে বিশ্ব। টিভিতে নেই কোন লাইভ খেলা। গুরুত্বপূর্ণ ম্যাচের হাইলাইটস দেখেই দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছেন ক্রিকেট প্রেমীরা।
করোনা নিরাপত্তায় বিসিবিও নিয়েছেন কড়া নিরাপত্তা ব্যাবস্থা। সকল ধরনের খেলাধুলা বন্ধ ঘোষণা করেছেন আগেই তবে বিসিবির অফিসিয়াল কার্যক্রম এখনও চলমান৷ বিসিবির কর্মকর্তা – কর্মচারীরা সর্বদাই হাজির বিসিবিতে। তাই অল্পবিস্তর সাংবাদিকদেরও আনাগোনা এই হোম অব ক্রিকেটে।
তবে আনাগোনা থাকলেও আগের মত আড্ডার দেখা মিলছেনা তেমন একটা। প্রবেশ পথেও থাকছে বাড়তি নিরাপত্তা। স্টেডিয়ামের প্রবেশ পথে নিরাপত্তা রক্ষীদের সাথেই থাকে হ্যান্ড স্যানিটাইজার। সেটি দিয়ে হাত পরিষ্কার করেই প্রবেশ করতে হবে স্টেডিয়ামে৷ বিসিবি থেকে এমনই নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান কর্মচারীরা।
খেলা বন্ধ থাকলেও কিছু ক্রিকেটারদের আনাগোনা আছে স্টেডিয়াম চত্ত্বরে। নিজেদের ফিটনেস ধরে রাখতে অনেকেই এখানে বেশীরভাগ সময় কাটান জিম সেশনে।
