সাকিব শাওন »
সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের জন্য সবকিছু থেমে রয়েছে। দেশের খেলা থেকে শুরু করে বাইরের দেশের সব রকম খেলার ইভেন্টই স্থগিত ঘোষণা করেছে সব বোর্ড প্রধানরা।
গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে গণমাধ্যমে কথা বলেন অলরাউন্ডার মেহেদী মিরাজ। তাঁর মতে খেলার চেয়ে জীবনটাই বেশি গুরুত্বপূর্ণ। বিসিবি খেলোয়াড়দের নিরাপত্তার কথা চিন্তা করবে বলেই বিশ্বাস তাঁর।
মিরাজ বলেন, ‘সবার আগে কিন্তু জীবন। এর থেকে বড় কিছুই তো হতে পারে না। সেফটি ফার্স্ট, তারপর সবকিছু। যদি বেঁচে থাকতে পারি অবশ্যই আমরা ক্রিকেট খেলতে পারব। ক্রিকেট বোর্ড আছে, বাংলাদেশ সরকার আছে, তারা যে সিদ্ধান্ত নেবেন অবশ্যই সবার ভালোর জন্যই নেবেন। সবার নিরাপত্তার কথা চিন্তা করেই তারা সিদ্ধান্ত দেবেন।’
করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব ব্যাপী সব খেলার ইভেন্ট পেঁছানো হয়েছে,শঙ্কায় সব ক্রিকেট সিরিজ এছাড়া ফুটবলে লা-লীগা ২ সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। ইতালিতে রেড এলার্ট জারি করার কারণে সব ধরণের ফুটবল ম্যাচ আপাতত স্থগিত আছে।ইউরোপের পাশাপাশি এশিয়ার ও সব ধরণের ইভেন্ট আপাতত বন্ধ আছে।
