সাকিব শাওন »
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ ও আক্রান্ত হয়েছে এই করোনা ভাইরাসে। এই পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ জন মৃত্যু ১ জন। এতে করে জনমনে আতঙ্ক আরও বেড়ে গেছে। তবে এই পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকার কথা জানিয়ে বিশেষ গতকাল এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন বাংলাদেশের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
ভিডিও বার্তায় মুশফিক বলেন, বিশ্বের অধিকাংশ দেশ এখন করোনাভাইরাসে আক্রান্ত। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় দুই লক্ষেরও বেশি মানুষ। বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন দেশের ঘরোয়া ও আন্তর্জাতিক সব খেলাধুলা। অন্যান্য দেশের মত বাংলাদেশেও করোনা ভাইরাসে আক্রান্ত চিহ্নিত হয়েছেন, একজনের মৃত্যুও হয়েছে করোনা ভাইরাস প্রতিরোধে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ- এমনটি উল্লেখ করে মুশফিক জানান, ‘একটি হল ব্যক্তিগত পরিস্কার-পরিচ্ছন্নতা, ঘন ঘন সাবান-পানি দিয়ে হাত ধোয়া আর আরেকটি সামাজিক যোগাযোগে দূরত্ব বজায় রাখা অর্থাৎ খুব জরুরী না হলে ভিড় বা জনসমাগম এড়িয়ে চলা।’
করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব ব্যাপী সব খেলার ইভেন্ট পেঁছানো হয়েছে,শঙ্কায় সব ক্রিকেট সিরিজ এছাড়া ফুটবলে লা-লীগা ২ সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। ইতালিতে রেড এলার্ট জারি করার কারণে সব ধরণের ফুটবল ম্যাচ আপাতত স্থগিত আছে।ইউরোপের পাশাপাশি এশিয়ার ও সব ধরণের ইভেন্ট আপাতত বন্ধ আছে।
