টি২০ তে শীর্ষে লিটন

সাকিব শাওন »

লিটন দাস বরাবরই একজন প্রতিভাবান খেলোয়াড়। সবসময় চেষ্টা করেন দলের জন্য রান করতে কখনোও সফলতা পান আবার কখনোও পান না। তবুও দমে যান না এই ওপেনার।সম্প্রতি জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডের পর টি২০ তেও সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন মারকুটে এই ব্যাটসম্যান।

মূলত জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে ফর্মের চোঁড়াই ছিলেন লিটন দাস। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই ছিলেন সিরিজ সেরা। এই কারণেই উন্নতি হয়েছে ব্যাটিং র‍্যাংকিংয়ে। আইসিসির সর্বশেষ বের হওয়া র‍্যাংকিংয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে টি২০ তে সবার আগে রয়েছে এই ডানহাতি ব্যাটসম্যান।

৫৬৩ রেটিং পয়েন্ট নিয়ে লিটন দাস আছেন ২২ নম্বর পজিশনে সাথে যৌথ ভাবে রয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান ডেবিড মিলার ও পাকিস্কান ওপেনার ফখর জামান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »