ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ রসহীন-ওয়াকার ইউনুস

মোহাম্মদ সোহেল »

টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে আইসিসি চালু করেছে ২ বছর মেয়াদী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ। বারোটি টেস্টভূক্ত দেশের মধ্যে শীর্ষ নয়টি দেশ এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রত্যেক দলই অপর আটটি দলের মধ্যে যে-কোন ছয়টির বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিবে। কিন্তু এই টেস্ট চ্যাম্পিয়নশিপে থাকছে ভারত-পাকিস্তানের কোন ম্যাচ। আর এতেই মন খারাপ পাকিস্তানের তারকা পেসার বর্তমান বোলিং কোচ ওয়াকার ইউনুসের।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ উদ্ভোধন হয়েছে ১ আগস্ট, ২০১৯ তারিখ থেকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের মাধ্যেমে। রাজনৈতিক ও কুটনৈতিক জটিলটায় ২০০৭ সালের পর থেকে কোন দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেয়নি ভারত-পাকিস্তান।এরই ধারাবাহিকতায় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রাখা হয়নি ভারত-পাকিস্তানের কোন সিরিজ।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই এক অন্যরকম উত্তেজনা, আনন্দ।কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তান ম্যাচ না থাকায় সেই আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে ক্রিকেট অনুরাগীরা। ভারত পাকিস্তান ছাড়াও শ্রীলংকার বিপক্ষেও টেস্ট চ্যাম্পিয়নশিপের কোন ম্যাচে অংশ নেবেনা।এই কারণে ওয়াকার ইউনুস সহ বিশ্বের অনেক ক্রিকেট অনুরাগীর মনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ কোন রং ছড়াতে পারছেনা।

এই প্রসঙ্গে ওয়াকার ইউনুস বলেন”পাকিস্তান ও ভারত সরকারের মধ্যে সম্পর্ক ভালো নয়, জানি। কিন্তু আমার মনে হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করার মাধ্যমে আরও বেশি ইতিবাচক ভূমিকা রাখতে পারত আইসিসি। কারণ আমার কাছে ভারত ও পাকিস্তানের টেস্ট ম্যাচ ছাড়া এই চ্যাম্পিয়নশিপের কোনো মানেই নেই।”

ওয়াকার ইউনুস সহ অনেক ক্রিকেটপ্রেমীর আশা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তানের ম্যাচ আয়জনে সচেষ্ট ভুমিকা পালন করবে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পাবে তাঁর পূর্ণতা ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »