পাকিস্তান ক্রিকেটের দায়িত্ব নিতে চান শোয়েব আখতার

গাজী নাসিফুল হাসান »

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক পেসার গতিতারকা শোয়েব আখতার। তিনি ক্রিকেট ছেড়েছেন অনেক আগেই তবে এখন বিভিন্ন টকশো কিংবা ধারাভাষ্যে এসে মাঝে মধ্যে বিভিন্ন কথা বলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। এবার আবারো এক কথা বলে শিরোনাম হলে শোয়েব আখতার।

শোয়েব আখতার সরাসরি বলে দিয়েছেন যে পাকিস্তান ক্রিকেটের তেমন কোনো উন্নতি হচ্ছে না। আর এজন্য তিনি সরাসরি পিসিবিকেই দুষেছেন। তিনি আরো বলেছেন যে, পাকিস্তানের উচিত হবে বিসিসিআইকে অনুসরণ করে চলা। কেননা বিসিসিআই যেভাবে তাদের সাবেক ক্রিকেটারদের দিয়ে ক্রিকেট চালাচ্ছে এই মডেল অনুসরণ করে এগিয়ে চলা উচিত পিসিবির।

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার জানিয়েছেন, ” দেখুন বিসিসিআইতে সৌরভ গাঙ্গুলি বসলো, রাহুল দ্রাবিড় ক্রিকেট একাডেমির প্রধান, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের প্রেসিডেন্ট গ্রায়েম স্মিথ, মার্ক ভাইউচার দলের হেড কোচ। অথচ পাকিস্তানে চলছে তার উল্টোটা। আমি এই মুহূর্তে টকশোতে এসে কথা বলছি। আমার কাজ কি টকশোতে বসে কথা বলা? আমার উচিত ছিলো ক্রিকেট বোর্ড পরিচালনা করা।”

শোয়েব আখতার পিসিবির সমালোচনা করতে ছাড়েননি। তিনি সরাসরি বলেছেন, ” অভিজাত শ্রেণীতে যারা অবস্থান করে তারা সবসময় গড় পড়তাম লোককে নিয়ন্ত্রণে নিতে চায়। তাদের এমন একজন চেয়ারম্যান প্রয়োজন যে সব মেনে নিতে পারে।”

শোয়েব আখতার যত কড়া কথাই বলেন না কেন। বর্তমান ক্রিকেট বিশ্বে সকল সাবেক ক্রিকেটাররাই তো পরিচালনা করছে। যাদের রয়েছে পর্যাপ্ত ক্রিকেট জ্ঞান। আর তাই এরকম সাবেক ক্রিকেটারদেরকেই বোর্ড পরিচালনায় চান শোয়েব আখতার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »