কে এম আবু হুরায়রা »
ভারত জাতীয় দলের একসময়ের অন্যতম সেরা খেলোয়ার মাহেন্দ্র সিং ধোনি বেশ অনেকদিন নেই জাতীয় দলে ৷ এ নিয়ে বিসিসিআইকে ধুয়ে দিচ্ছেন সমর্থকরা। আবার কেউ কেউ ভারতীয় নতুন খেলোয়াড়দের দুর্দান্ত ফর্মের কারণে দলে জায়গা দেখছেননা। তেমনি ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনির যায়গা দেখছেন না এক সময়ের মারকুটে ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ।
শেবাগ মনে করেন ধোনির এখন বর্তমান দলে কোন জায়গা নেই। তার বিকল্প পেয়ে গেছে ভারতীয় ক্রিকেট। ধোনি সম্পর্কে বীরেন্দ্র শেবাগ ভারতীয় এক সংবাদ মাধ্যমকে বলেন, ‘সে (ধোনি) কোথায় (কোন পজিশনে) খেলবে? কে এল রাহুল, রিশভ পান্ত দুর্দান্ত ফর্মে আছে। বিশেষ করে লোকেশ রাহুলতো এখন ভালো খেলছেন৷ আমি মনে করি তাদের বিবেচনায় না রাখার কোন কারন নেই।’
গত বিশ্বকাপের পর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি ভারতীয় এই সেরা অধিনায়ককে। ভারতীয় কোচ বলে দিয়েছিলেন আইপিএল খেলেই দলে আসতে হবে মহেন্দ্র সিং ধোনিকে। তবে করোনা আতঙ্কে সেটাও এখন স্থগিত আছে। সব মিলিয়ে ভারতীয় সাবেক অধিনায়ককে খুব শীঘ্রই যে জাতীয় দলে দেখা যাচ্ছেনা সেটি একপ্রকার নিশ্চিতই বলা যায়।
