আরেক ধাপে পেছাতে পারে আইপিএল

সাকিব শাওন »

করোনা ভাইরাসের কারণে আবার পেছাতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩ তম (আইপিএল) আসর। বিসিসিআইয়ের একটি সূত্র থেকে জানা গেছে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এবারের আইপিএলের আসর হতে পারে। কারণ

এপ্রিল-মে পর ব্যস্ত সূচী প্রোগাম আছে। ভারত এবং অন্যান্য দেশের খেলা আছে তাই আইপিএলে খেলতে পারবেন না বেশিরভাগ তারকা ক্রিকেটাররা।

এর কিছু দিন আগে বিসিসিআই সভাপতি বলেছিলেন ম্যাচ শুরু হবে ১৫ এপ্রিল থেকে তবে আবার করোনা ভাইরাসের প্রকট বাড়া ম্যাচ আরো পেছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তাছাড়া করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব ব্যাপী সব খেলার ইভেন্ট পেঁছানো হয়েছে,শঙ্কায় সব ক্রিকেট সিরিজ এছাড়া ফুটবলে লা-লীগা ২ সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। ইতালিতে রেড এলার্ট জারি করার কারণে সব ধরণের ফুটবল ম্যাচ আপাতত স্থগিত আছে।ইউরোপের পাশাপাশি এশিয়ার ও সব ধরণের ইভেন্ট আপাতত বন্ধ আছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »