দুই বছর পূর্তিতে নিউজ ক্রিকেটকে শুভেচ্ছা জানালেন আব্দুর রাজ্জাক

নিউজ ডেস্ক »

‘ক্রিকেটের সর্বশেষ সংবাদ প্রকাশে পাঠকের ভরসা’ এমন স্লোগানে ২০১৮ সালে যাত্রা শুরু করে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ ক্রিকেট ২৪ ডট কম। এরপর থেকে ক্রিকেটের নানাবিধ কাজের সাথে সম্পৃক্ত জনপ্রিয় এই অনলাইন পোর্টালটি।

দুই বছরে পদার্পণ করা জনপ্রিয় এই অনলাইন পোর্টালটি ইতিমধ্যেই পাঠকদের আস্থার প্রতিক হয়ে দাঁড়িয়েছেন। নিউজ ক্রিকেট ২৪ ডট কমের কর্ণধার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ‘ সত্য, সুন্দর, সাবলীল ও সবার আগে খবর প্রকাশে আমরা বদ্ধপরিকর । আমরা চাই বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে কাজ করতে। ‘

আব্দুর রাজ্জাক লম্বা সময় ধরে বাংলাদেশের স্পিন আক্রমণের নেতৃত্ব দিয়েছেন। তাঁর স্পিন ঘূর্ণিতে কপোকাত হয়েছেন বিশ্বের নামীদামী অনেক ব্যাটসম্যান৷ রাজ্জাকের হাত ধরে এসেছে অনেক বড় জয়৷ বর্তমানে জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটটা এখনো খেলে যাচ্ছেন তিনি।

এবার নিউজ ক্রিকেট ২৪ ডট কমের দুই বছর পূর্তি উপলক্ষে নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল স্পিনার আব্দুর রাজ্জাক। দিন কয়েক আগে নিউজ ক্রিকেটকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।


আব্দুর রাজ্জাক বলেন, ‘নিউজ ক্রিকেট ২৪ ডট কমের দুই বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। নিউজ ক্রিকেট ২৪ ডট কম দেশের মানুষের ভরসার প্রতীক হয়ে উঠেছে। আমি আশা করি সামনের দিনগুলোতেও নিউজ ক্রিকেট ক্রিকেটের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »