যুবাদের ব্যাটে চড়ে শাইনপুকুরের জয়

সাকিব শাওন »

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবকে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শেষ ওভার পর্যন্ত এই  ম্যাচ লড়াই হয়েছে। ম্যাচ জুড়ে আলো কেড়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য তানজিদ হাসান তামিম ও তৌহিদ হৃদয়।

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক আব্দুর রাজ্জাক। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫৭ রান জমা করে মোহামেডান।

জবাব ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিম ও সাব্বির হোসেনের উদ্বোধনী জুটিতে ৫৩ রান পায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এরপর রবিউল ইসলামের সঙ্গেও পঞ্চাশোর্ধ্ব (৫২) রানের জুটি গড়েন তামিম। ৭৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫৯ রান করে থামেন তিনি। ফিফটি আসে রবিউল ইসলাম ও অধিনায়ক তৌহিদ হৃদয়ের ব্যাট থেকেও।

খেলা শেষ ওভার অব্দিগড়ালেও জয় পেতে বেগ পেতে হয়নি শাইনপুকুরের। ৩ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে দলটি।

সংক্ষিপ্ত স্কোরঃ

মোহামেডান স্পোর্টিং ক্লাব ২৫৭/৮ (৫০), অভিষেক ২৯, মজিদ ৪২, শুক্কুর ৪৬, শুভ ২৫, লিমন ৫৮, নাদিফ ৭, শুভাগত ৩১, রনি ৭*, রাজ্জাক ২ ;
মোহর ২ উইকেট, রবিউল ১ উইকেট মুরাদ ১ উইকেট তানভীর ২ উইকেট।

শাইনপুকুর ক্রিকেট ক্লাব ২৫৮/৫ (৪৯.৩) তামিম ৫৯, সাব্বির ২৫, রবিউল ৫৪, তৌহিদ ৫০, অঙ্কন ৪৯, রিপন ১০*, রবিউল ৫*;

রাহি,রনি, রাজ্জাক,লিমন ১ টি করে উইকেট লাভ করে।

ফলাফলঃ শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরাঃ তানজিদ হাসান তামিম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »