সাকিব শাওন »
ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের পর দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট নিষিদ্ধ হলো দুই মাসের জন্য। করোনা ভাইরাসের জন্য দেশটির সব ধরণের ক্রিকেট দুই মাসের জন্য বন্ধের ঘোষণা দিল দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
সিএসএ প্রধান ড. জ্যাকস ফল সোমবার (১৬ মার্চ) এক বিবৃতিতে জানান, ‘আমরা আমাদের প্রেসিডেন্টের কথা অনুসারে গুরুত্বের সাথে এই সিদ্ধান্ত নিয়েছি যে, আমরা ভাইরাস রোধে সকল প্রকার ক্রিকেট এবং ক্রিকেট সংশ্লিষ্ট বিষয় থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।’
এছাড়া করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব ব্যাপী সব খেলার ইভেন্ট পেঁছানো হয়েছে, এছাড়া ফুটবলে লা-লীগা ২ সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। ইতালিতে রেড এলার্ট জারি করার কারণে সব ধরণের ফুটবল ম্যাচ আপাতত স্থগিত আছে।ইউরোপের পাশাপাশি এশিয়ার ও সব ধরণের ইভেন্ট আপাতত বন্ধ আছে।
