করোনা আতংকে এইবার বন্ধ হয়ে গেল ডিপিএল

নাফিসুল হক »

মুজিব বর্ষকে কেন্দ্র করে বিশেষ আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লীগ। কিন্তু শুরুর আগে থেকেই করোনার জন্য শংকায় ছিল টুর্নামেন্ট ঠিকমতো চলবে কিনা এই নিয়ে ! সারা দুনিয়া করোনা আতংকের মধ্যে এবং এরই মধ্যে বাংলাদেশেও করোনার প্রভাব পড়তে শুরু করেছে এবং আক্রান্ত রোগী পাওয়া গেছে। কে এইসব পরিস্থিতি বিবেচনা করে বিসিবি আপাতত বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সারা পৃথিবীর সব আন্তর্জাতিক খেলাধুলা সহ ঘরোয়া লীগও বন্ধ হয়ে গেছে। ভারত-দক্ষিণ আফ্রিকা , শ্রীলংকা-ইংল্যান্ড, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার চলতি মাসের সব সিরিজ বাতিল করা হয়েছে। অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের মতো বড় টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে তালগোল মিলিয়ে গেছে সবকিছুতে।

এতকিছুর পরও দেশের লিস্ট এ ক্যাটাগরির সবচেয়ে বড় টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ারলীগ শুরু করেছিল বিসিবি। কিন্তু শুরু হওয়ার দুইদিনের মাথায় টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিল বিসিবি। ক্রীড়ামন্ত্রণালয়ের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব ধরণের ক্রীড়া কার্যক্রম এবং ঘরোয়া ক্রিকেট লীগ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত করেছে। এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীরা সংখ্যা ৮ জন তবে কেউ মারা যায়নি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »