শেষ হাসি হাসলেন তামিম!

সাকিব শাওন »

মিরপুরে আজ বসেছিল অধিনায়কদের তাঁরার মেলা। চলতি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। বাংলাদেশ দলের চার বিভাগের অধিনায়ক একসাথে খেলতে নেমেছিলেন এই ম্যাচে। যেখানে শেষ হাসি হাসলেন ওয়ানডের অধিনায়ক তামিম ইকবালের।

টেস্টের নেতৃত্ব আছে মুমিনুল হকের কাঁধে।টি-টোয়েন্টিতে টাইগারদের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়াও অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের দায়িত্বে নিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ ট্রফি এনে দিয়েছেন আকবর আলী। প্রাইম ব্যাংকের প্রতিনিধিত্ব করছেন তামিম। বাকি তিনজন অর্থাৎ রিয়াদ, মুমিনুল ও আকবর খেলেন গাজী গ্রুপের হয়ে। এ ম্যাচে গাজীকে ৯ রানে হারিয়ে অধিনায়কদের মধ্যে বিজয়ের হাসি তামিমের মুখে।

সংক্ষিপ্ত স্কোর-

প্রাইম বাংক: ২৫১/৬ (৫০ ওভার) রনি৭৯, নাহিদুল ৫৩*, নাঈম ৪৬*, মিঠুন ২৭; রিয়াদ৩/৫৩, নাসুম ২/৪০।

গাজী গ্রুপ: ২৪২/৯ (৫০ ওভার) মেহেদী ৫৬*, সৌম্য ৪৯, রিয়াদ ৩২, আকবর ৩১; নাহিদুল ২/৩০, কাপালি ২/৩২।

ফল: প্রাইম ব্যাংক ৯ রানে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »