কে এম আবু হুরায়রা »
বিশ্বব্যাপি করোনা ভাইরাসের কারণে থম থমে বিশ্ব। সে জন্যই এবারে পাকিস্তান সফরের শেষ দফায় পাকিস্তানে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল৷ সিরিজের ১টি টেস্ট এবং ওডিআই আপাতত স্থগিত করেছে দু’দেশের ক্রিকেট সংস্থা।
করোনা ভাইরাস কোভিড-১৯ এর আক্রান্তে বিশ্বব্যাপী মহামারি আকার ধারন করেছে। এজন্য সকলকেই বেশ সতর্ক অবস্থানেই থাকতে বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক যায়গায় অধিক জনগণ বা বিদেশ সফর অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের কিছু দেশ তাদের সকল পোর্টও বন্ধ করে দিয়েছে।
ইতিমধ্যে বাংলাদেশেও আগামী ৩১’শে মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে সরকার। মুজিব বর্ষের ক্রিকেটসহ বিভিন্ন আয়জনও স্থগিত করে দিয়েছে সরকার৷ এবার সে দিকেই হেটেছে বিসিবিও। অভ্যন্তরীন সতর্কতা এবং দর্শকদের নিরাপত্তার কথা ভেবেই এবারের সিরিজটি স্থগিত রেখেছে দু’দেশের ক্রিকেট বোর্ড।
আগামী ২৯’শে মার্চ বাংলাদেশ দলের পাকিস্তান সফরসহ বিভিন্ন টুর্নামেন্ট আপাতত স্থগিত ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন তারা।
উল্লেখ্য, পাকিস্তানেও করোনা ছড়াচ্ছে বেশ ভালোভাবেই। এ পর্যন্ত ৫২ জন করোনা রোগী সনাক্ত করেছে পাকিস্তান। সবাইকেই আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। অপরদিকে বিশ্বব্যাপি প্রায় ৬ হাজারেরও অধিক মানুষ মারা গিয়েছে কোভিট-১৯ দ্বারা আক্রান্ত হয়ে। এবং আক্রান্তের সংখ্যা ১লক্ষ ৫৬ হাজার ছাড়িয়েছে। বর্তমানে ইউরোপে বেশী আক্রমণ করছে এ ভাইরাস।
