সাকিব শাওন »
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ডিপিএল শুরু টা মোটেও
ভালো হলো না তামিম ইকবালের। বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক এবং অভিজ্ঞ ওপেনার শুরুতেই খারাপ অভিজ্ঞতার স্বাদ পেয়েছেন নতুন মৌসুমের প্রথম ম্যাচে।
ক্রিজে লম্বা সময় থেকে সেট হয়ে খেলতে পারেন নি বড় ইনিংস।
অন্যদিকে আরেক ওপেনার এনামুল হক বিজয় পেয়েছেন হতবিশ্রী অভিজ্ঞতার স্বাদ। ডাক মেরে নতুন মৌসুম শুরু করেছেন তিনি। মিরপুরের হোম অব ক্রিকেটে মুখোমুখি হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক।
নতুন মৌসুমের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গাজী গ্রুপ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাট
করতে নামে তামিম-বিজয়রা। এরপরই মুখোমুখি হয় ভয়াভহ অভিজ্ঞতার।
ইনিংসের দ্বিতীয় ওভারে হাসান মাহমুদের বলে
রিয়াদের হাতে ক্যাচ দেন বিজয়।নামের পাশে রানের খাতা খোলার আগেই তাই তাকে ফিরতে হয় সাজঘরে। শুরুর ধাক্কা সামাল দিতে দ্বিতীয় উইকেটে বেশ দেখেশুনে সময় নিয়ে খেলছিলেন রনি তালুকদার। দেখেশুনে ধীরগতিতে খেলতে থাকেন তামিম।
তবে শেষ রক্ষা আর হয়নি। ১৫তম ওভারে নাসুম
আহমেদের শিকারে বলি হন তিনি। ৪৭ বলের
ইনিংসে তার ব্ব্যাট থেকে রান এসেছে ১৯। ইনিংসে
খেলেন কেবল ১টি চারের মার। নাহিদ হাসানের হাতে
ক্যাচ দিলে দলীয় ৪৬ রানে দ্বিতীয় উইকেট হারায়
প্রাইম ব্যাংক।
