সাকিব শাওন »
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের কাল দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে মাঠে নামছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এবার শেখ জামাল দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
এই দলটিতে মাশরাফি বিন মুর্তজা এবং মোহাম্মদ আশরাফুলের মতো ক্রিকেটাররা থাকার পরও টিম ম্যানেজমেন্ট সোহানেই পূর্ণ আস্থা রাখছেন সাথে ভরসা রেখছেন ও বটে।
প্রায় ৭ বছর পর এই ম্যাচ দিয়ে আবার মাঠে নামছেন আশরাফুল এবং মাশরাফি জুটি। এর আগে সর্বশেষ ২০১৩ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগে তাঁরা একই দলে খেলেছিলেন। এরপর কেটে গেছে প্রায় অর্ধযুগের বেশি তাইতো দর্শকদের মতো সবাই অপেক্ষায় আছে কাল আশরাফুল মাশরাফিকে একই দলে একই জার্সিতে দেখা জন্য।
এদিকে বিকেএসপির চার নম্বর মাঠে কাল খেলাঘরের বিপক্ষে লড়বে শেখ জামাল। খেলাঘরের অধিনায়ক হিসেবে আছেন জহুরুল ইসলাম অমি। খেলাটি শুরু হবে সকাল নয়টায়।
