গাজী নাসিফুল হাসান »
টেস্ট ক্রিকেটকে বলা হয় ক্রিকেটের সেরা ফরম্যাট। এটিকে ক্রিকেটের সবচেয়ে আভিজাত্যের ফরম্যাট বলা হয়ে থাকে। এই ফরম্যাটকে সকলেই একটু ভিন্ন নজরে দেখে থাকে। কেননা ছিল টেস্ট ক্রিকেট দিয়েই এই ক্রিকেটের যাত্রা শুরু হয়। আজ ১৫ই মার্চ। আজ ১৪৩ বছর পূর্ণ হলো ক্রিকেটের সবচেয়ে আভিজাত্য ফরম্যাট টেষ্ট ক্রিকেটের। ১৮৭৭ সালের ১৫ই মার্চ মেলবোর্নে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচ দিয়ে এর টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হয়। সেই টেস্ট ক্রিকেটের অভিষেকে ইংল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছিলো অষ্ট্রেলিয়া। আজ আপনাদের সামনে উপস্থাপন করবো এই ক্রিকেটের সবচেয়ে আভিজাত্য ফরম্যাট অর্থাৎ টেস্ট ক্রিকেটের সকল জানা অজানা রেকর্ড নিয়ে। চলুন শুরু করা যাক।

টেস্ট ক্রিকেট যেহেতু ক্রিকেটের সবচেয়ে আদি ফরম্যাট তাই এর বয়সটাও বেশি। এটি ১৪৩ বছর পার করলো। টেস্ট ক্রিকেট সাধারণত সকালে শুরু হয়ে অন্ধকার হবার আগ পর্যন্ত চলতে থাকে। আর এর মাঝখানে লাঞ্চ ও চা বিরতি চলে। কিন্তু বর্তমানে এর সংস্করণ হয়েছে। বর্তমানে টেস্ট ডে নাইট হয়ে থাকে। আমরা সাধারণত দেখি টেষ্টে লাল বল ব্যবহৃত হয় কিন্তু ডে নাইট টেস্টে পিংক বল ব্যবহার করা হয়। আর তাছাড়া টেস্টে খেলোয়াড়দের জার্সির পিছনে কোনো নাম না থাকলেও ডে নাইট টেস্টে ঠিকই রয়েছে জার্সির পেছনে নাম। অর্থাৎ দিন যতই যাক না কেন টেস্ট ক্রিকেটকে আরো আকর্ষণীয় করার চেষ্টা চলছে। কেননা এর আকর্ষণ কখনোই কমবে না বরং বাড়বে।

টেস্ট ক্রিকেট প্রথম শুরু হয়:
– ১৮৭৭ সালে।
টেস্ট ক্রিকেটের প্রথম ভেন্যু:
– মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন
টেস্ট ক্রিকেটের প্রথম সিরিজ:
– ইংল্যান্ড বনাম অষ্ট্রেলিয়া সিরিজ
প্রথম টেস্ট সিরিজের ফলাফল:
– ড্র
টেস্ট ক্রিকেটে প্রথম জয়ী দল:
– অষ্ট্রেলিয়া
টেস্ট ক্রিকেটে প্রথম হেরে যাওয়া দল:
– ইংল্যান্ড
টেস্ট শুরু হয়:
– ১৮৭৭ সালের ১৫ই মার্চ
বর্তমানে যে কয়টি টেস্ট স্ট্যাটাস প্রাপ্ত দল:
– ১২ টি
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় জয় ( ইনিংস ব্যবধানে ):
– ইংল্যান্ডের ৫৭৯ রান ও ইনিংস ব্যবধানে অষ্ট্রেলিয়ার বিপক্ষে, দ্যা ওভালে, ২০ আগষ্ট ১৯৩৮ সালে।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় জয় ( রানের ব্যবধানে ):
– ৬৭৫ রানের জয়, অষ্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জয়, ব্রিসবেনে, ৩০শে নভেম্বর ১৯২৮ সালে।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে ছোট জয় ( রানের ব্যবধানে ) :
– ১ রানের জয়, অষ্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েষ্ট ইন্ডিজের জয়, অ্যাডিলেড, ২৩ জানুয়ারি ১৯৯৩।
টেস্ট ক্রিকেটের সবচেয়ে ছোট জয় ( উইকেটের ব্যবধানে ) :
– ১ উইকেটে জয় ইংল্যান্ডের অষ্ট্রেলিয়ার বিপক্ষে, দ্যা ওভালে, ১১ আগষ্ট ১৯০২।
টেস্ট ক্রিকেটের প্রথম হোয়াইটওয়াশ:
– ইংল্যান্ড অষ্ট্রেলিয়াকে ৩ ম্যাচ অ্যাশেজ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছিলো। ১৯৮৬ সালে।
টেস্ট ক্রিকেটে টানা সর্বোচ্চ সিরিজ জয়:
– ইংল্যান্ড ( ৯টি )
টেস্ট ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রান:
– শ্রীলঙ্কা ( ৯৫২/৬, ডিক্লেয়ার ), প্রতিপক্ষ: ভারত, কলোম্বো, ২ আগষ্ট ১৯৯৭।
টেস্ট ক্রিকেটে দলীয় সর্বনিম্ন:
– নিউজিল্যান্ড ( ২৬/১০ ), প্রতিপক্ষ: ইংল্যান্ড, অকল্যান্ড, ২৫ মার্চ ১৯৫৫।
টেস্ট ক্রিকেটে এক টেষ্টে সর্বোচ্চ দলীয় সমষ্টি:
– ১৯৮১ রান ( দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ), ডারবান, ৩ মার্চ ১৯৯৯
টেস্ট ক্রিকেটে এক টেষ্টে সর্বনিম্ন দলীয় সমষ্টি:
– ২৩৪ রান ( অষ্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ), মেলবোর্ন, ১২ ফেব্রুয়ারি ১৯৩২
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ধারাবাহিক জয়:
– ১৬ ম্যাচ ( অষ্ট্রেলিয়া )
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ধারাবাহিক ড্র:
– ১০ ম্যাচ ( ভারত )
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ধারাবাহিক হার:
– ২১ ম্যাচ ( বাংলাদেশ )
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান:
– শচীন টেন্ডুলকার ( ১৫৯২১ রান )
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি:
– শচীন টেন্ডুলকার ( ৫১ টি )
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরি:
– ডন ব্র্যাডম্যান ( ১২ টি )
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ হাফ সেঞ্চুরি:
– শচীন টেন্ডুলকার ( ১১৯ টি )
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ডাক:
– কোর্টনি ওয়ালশ ( ৪৩ টি )
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি:
– মুত্তিয়া মুরলিধরন ( ৮০০ উইকেট )
টেস্ট ক্রিকেটে সেরা উইকেট কিপার:
– মার্ক ভাউচার ( ৫৫৫ ডিসমিশাল )
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ক্যাচ:
– রাহুল দ্রাবিড় ( ২১০ টি )
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ অধিনায়কত্ব করা:
– গ্র্যায়েম স্মিথ ( দক্ষিণ আফ্রিকা )
