গাজী নাসিফুল হাসান »
আজ শুরু হয়ে গেলো বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। আগামীকাল এবারের আসরের প্রথম ম্যাচে মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
এবারের ডিপিএলে আগামীকাল প্রথম মাঠে নামতে যাচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবারের লীগের প্রথম ম্যাচে মোহামেডান মাঠে নামবে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে।
মোহামেডানকে দুর্বল করে দেখার সুযোগ নেই। মোহামেডানের বোলিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী। আর ব্যাটিং লাইন আপ ফেলনা নয় এই ব্যাটিং লাইন আপ নিয়েও ভালো কিছু করা অবশ্যই সম্ভব।
ম্যাচটিতে মোহামেডানকে সমর্থন দিতে মাঠে থাকবে মোহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব। মোহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক জনাব আব্দুল কুদ্দুস বলেছেন, ” আমরা শুধু ফুটবল নয় ক্রিকেট, হকি সহ মোহামেডানের সমস্ত খেলায় মোহামেডানের পাশে থাকবো।”
এবারের মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে যারা তারা হলেন: আব্দুর রাজ্জাক, শুভাগত হোম চৌধুরী, শামসুর রহমান শুভ, আসিফ হাসান, অভিষেক মিত্র, আব্দুল মজিদ, আবু জায়েদ রাহি, ইরফান শুক্কুর, নাদিফ চৌধুরী, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান লিমন, শাহাদাত হোসেন দিপু, পারভেজ হাসান ইমন, শাকিল হোসাইন, ইমরান সরকার।
এই দলটির কোচিং স্টাফ হিসেবে যারা রয়েছে তারা হলো: . ১. সাজ্জাদ আহমেদ শিপন ( টিম ম্যানেজার ) ২. আনোয়ার হোসাইন ( অপারেশন ম্যানেজার ) ৩. সোহেল ইসলাম ( হেড কোচ ), ৪. মেহেরাব হোসেন অপি ( ব্যাটিং কোচ ), ৫. ডলার মাহমুদ ( বোলিং কোচ ) ৬. ইকবাল হোসাইন ( ফিজিও ) ৭. ইয়াকুন চৌধুরী ডালিম ( ট্রেইনার ) ৮. রাজিব আহমেদ
মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমগ্র দায়িত্ব ও দলটি সাজানো গোছানোর কাজ করছেন আমাদের সকলের প্রিয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের দলনেতা আবু হাসান চৌধুরী প্রিন্স ভাই। তিনি দলটিকে তার নেতৃত্বগুণে বেশ ভালো মতো সাজিয়ে নিয়েছেন। তার সুনিপুণ গুণে এগিয়ে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আবু হাসান চৌধুরী প্রিন্স ভাই মোহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাবের উপদেষ্টা হিসেবে রয়েছেন
