সাকিব শাওন »
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) উদ্ভোধনী দিনে বিকেএসপির চার নাম্বার মাঠে প্রতিযোগিতা ভরা ম্যাচে প্রাইম দোলেশ্বরের কাছে ৫ রানে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন, সেঞ্চুরি করতে ব্যর্থ হয়েছেন জুনায়েদ সিদ্দিকী, আউট হয়েছেন ৯৭ রানে।
এর আগে সেঞ্চুরি হাঁকানো প্রাইম দোলেশ্বরের ব্যাটসম্যান তাসামুল হক ম্যাচ সেরা হয়েছেন। ৪ উইকেট নিয়েছেন রেজাউর রহমান রাজা।
বিকেএসপি কে বলা হয়ে থাকে ব্যাটিং জন্য সহায়ক মাঠ, তবে ব্যাটিংয়ে নেমে সেটার ব্যবহার যথাযথ ভাবে পালন করতে পারেনি ব্রাদার্সের ব্যাটসম্যানরা। ২৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৫ রানে ২ উইকেট হারিয়ে বসে ব্রাদার্স। তারপর তুষার ইমরান ও জুনায়েদ সিদ্দিকীর ৯২ রানের জুটিতে জয়ের পথেই এগোচ্ছিলো তারা, ফিফটি করে ৫১ রানে আউটহন তুষার।
৯ রানের ব্যবধানে ব্রাদার্সের ৩ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়ে ম্যাচ জমিয়ে তোলেন দোলেশ্বরের বোলাররা। এরপর রাহাতুল ফেরদৌসকে সাথে নিয়ে ষষ্ঠ উইকেটে ৫৮ রান যোগ করে ব্রাদার্সকে জয়ের পথেই রাখেন জুনায়েদ। শেষ দিকে দ্রতু উইকেট গেলে ম্যাচ থেকে ছিটকে যায় যায় তাঁরা।শেষ পর্যন্ত ৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রাইম দোলেশ্বর।
সংক্ষিপ্ত স্কোর:-
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ২৩৫/৭ (তাইবুর রহমান১০৬*, মোহাম্মদ ইমরানুজ্জামান ৩৪, মার্শাল আইয়ুব ২৬, এনামুল জুনিয়র ২৩, সাকলাইন সজিব ২৭/২, মাইশুকুর রহমান ১৯/১)।
ব্রাদার্স ইউনিয়ন ২৩০/১০ (জুনায়েদ সিদ্দিকী ৯৭, তুষার ইমরান ৫১, রাহাতুল ফেরদৌস ৩১, মিজানুর রহমান ১৭, রেজাউর
রহমান রাজা ৩৬/৪, মোহাম্মদ শরিফুল্লাহ ৪৭/২, সাইফ হাসান ১৫/১)।
ম্যাচ সেরা – তাইবুর রহমান পারভেজ।
