ডিপিএলের উদ্বোধনী ম্যাচে বড় জয় আবাহনীর!

মারুফ ইসলাম ইফতি »

সারা বিশ্বব্যাপী  করোনাভাইরাস আতঙ্কে থমকে গেছে বিশ্ব ক্রীড়া ইভেন্ট গুলো।ইতিমধ্যে করোনা আতঙ্কে বন্ধ হয়ে গেছে অগনিত ক্রীড়া ইভেন্ট। অভিশপ্ত এই করোনাভাইরাসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আজ থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ ডিপিএল।

ডিপিএলের উদ্বোধনী ম্যাচে পারটেক্সকে ৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে মুশফিক-লিটনদের আবাহনী লিমিটেড।
ডিপিএলের উদ্বোধনী ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিম।ইনিংসের শুরুতে রানের খাতা খোলার আগেই দুই ওপেনার লিটন-নাঈমের বিদায়ে ম্যাচের শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।দলের এমন বাজে তরুন নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা চালিয়ে যান কপ্তান মুশফিকুর রহিম।উইকেটে স্থায়ী হওয়ার আগেই শান্তকেও প্যাভিলিয়নে পাঠান পারটেক্স এর বোলার জয়নাল।এরপর একপ্রান্তে মুশফিক দাঁড়িয়ে থাকলেও আমিনুল (১৪) ও আফিফ (৩) ফিরে গেলে স্কোর বোর্ডে ৬৭ রান যোগ করতেই ৫ উইকেট খুইয়ে বসে বর্তমান চ্যাম্পিয়নরা।দলের এমন চরম ব্যাটিং বিপর্যয়ে ৬ষ্ঠ উইকেট জুটিতে মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক মুশফিক।
দুজনে মিলে গড়েন ১৬০ রানের দারুণ এক জুটি এর পাশাপাশি মুশফিক তুলে নেন লিস্ট-এ ক্রিকেটে নিজের ১২তম সেঞ্চুরি।মোসাদ্দেকের ব্যাট থেকে আসে ৬১ রান।শেষ দিকে সাইফুদ্দিনের মাত্র ১৫ বলে ৩৯ রানের ঝড়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় আবহনী।

২৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আবহনী বোলারদের তোপের মুখে শুরু থেকেই খুব একটা সুবিধা করতে পারেনি পারটেক্স।মাত্র ২০ রান তুলতেই পারটেক্স হারিয়ে বসে দুই ওপেনারকে।এরপর সায়েম ২৪ মনির ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলে ৬৭ রানেই ৪ উইকেট হারিয়ে বসে পারটেক্স।এরপর তাসামুল ৪৩ ও ধিমান ৩৬ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও এই দুজনের বিদায়ের পর আবার খেই হারিয়ে বসে পারটেক্স এর ব্যাটসম্যানরা।এরপর নাজমুল হোসেন মিলন অর্ধশতক তুলে নিয়ে একা লড়াই করলেও উইকেটে পাননি কারো যোগ্য সঙ্গ, যার ফলে ২০৮ রানেই ইনিংসের সমাপ্তি রেখা টানতে হয় পারটেক্সকে।ফলে ৮১ রানের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়ন আবহনী।দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন আবহনী অধিনায়ক মুশফিকুর রহিম।

সংক্ষিপ্ত স্কোর:
আবহনী: ২৮৯-৭ (৫০)
মুশফিক ১২৭ মোসাদ্দেক ৬১
জয়নুল: ৩/২৮

পারটেক্স: ২০৮-১০ (৪৮.৪ ওভার)
মিলন ৫৩ তাসামুল ৪৩
রানা: ৪/৫৫

ফলাফল: আবহনী ৮১ রানে জয়ী।
ম্যাচসেরা: মুশফিকুর রহিম (আবহনী)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »