কাগজ কলমে নয় বরং মাঠের পারফরম্যান্সে বিশ্বাসী রাজ্জাক

গাজী নাসিফুল হাসান »

ঢাকা প্রিমিয়ার লীগ ( ডিপিএল ) এর সপ্তম আসর শুরু হয়ে গিয়েছে। এবারের আসলেও অংশ নিচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে ডিপিএল ক্রিকেটে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জৌলুশ নেই বললেই চলে। আর এবারের ডিপিএলেও তার প্রভাব দেখা গিয়েছে। যেখানে অন্যান্য দলগুলো বড় খেলোয়াড়দের নিয়ে দল সাজিয়েছে সেখানে মোহামেডান তাদের শক্তিশালী বোলিং লাইন আপ নিয়ে দল সাজিয়েছে।

কাগজে-কলমে এইবারের আসরের দুর্বল দল হচ্ছে মোহামেডান। তবে এই কাগজ কলমের হিসাবে বিশ্বাসী নন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এবারের আসরের অভিজ্ঞ ক্রিকেটার বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। তিনি কাগজ কলম নয় বরং মাঠের খেলায় বিশ্বাসী। তিনি মোহামেডানকে তুলনামূলক দুর্বল দল বলতে নারাজ।

আব্দুর রাজ্জাক বলেছেন, ” মোহামেডান তুলনামূলক দুর্বল দল এটা এখন বলছেন কি করে? কেননা এখনো তো আমাদের খেলা মাঠেই গড়ায় নি। মাঠে গড়ালে তার যাচাই করা যাবে কে দুর্বল। আর কাগজ কলমের হিসাবে অন্য ব্যাপার। সেটাতে আমি বিশ্বাসী নই।”

এবারের মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে যারা তারা হলেন: আব্দুর রাজ্জাক, শুভাগত হোম চৌধুরী, শামসুর রহমান শুভ, আসিফ হাসান, অভিষেক মিত্র, আব্দুল মজিদ, আবু জায়েদ রাহি, ইরফান শুক্কুর, নাদিফ চৌধুরী, মেহেরাব হোসেন অপি, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান লিমন, শাহাদাত হোসেন দিপু, পারভেজ হাসান ইমন, শাকিল হোসাইন, ইমরান সরকার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »