চীনের উপর ক্ষোভ ঝাড়লেন শোয়েব আখতার

গাজী নাসিফুল হাসান »

করোনা ভাইরাসের দরুণ ক্রিকেট বিশ্বে বর্তমানে বিরাজ করছে এক স্থবিরতা। না শুধু ক্রিকেট বিশ্ব বললে ভুল হবে পুরো ক্রীড়া বিশ্বে এই স্থবিরতা বিরাজ করছে। আর এবার তার প্রভাব বেশ ভালোভাবেই পড়েছে পাকিস্তান সুপার লীগ ( পিএসএল ) এ। আর এতেই বেজায় চটেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।
.
এমনিতেই পাকিস্তানে ক্রিকেট ফিরছে না অনেকদিন। পিসিবির চেষ্টায় ধীরে ধীরে ফিরতে শুরু করলেও পিএসএল এবার প্রথমবারের মতো সবগুলো ম্যাচ পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হচ্ছিলো। তার উপর বিদেশি ক্রিকেটাররাও এসেছিলো। তবে শেষ দিকে এসে করোনা ভাইরাসের কারণে বিদেশিরা যেমন চলে যাচ্ছে তেমনি মাঠে খেলা দর্শক শূন্য হয়ে গিয়েছে।
.
আর এই কারণটিতে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার চীনের মানুষদের ওপর ক্ষোভ ঝাড়লেন। শোয়েব আখতার বলেছেন, ” আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে তাদের কেন বাদুড়ের মতো প্রাণীকে খেতে হবে, তাদের মল-মূত্র খেতে হবে। আর তাদের খেসারত পুরো বিশ্ব কেন দিতে যাবে। আমি চীনদের কথা বলছি। তাদের উপর আমার সত্যি ক্ষোভ বিরাজ করছে।”
.
শোয়েব আখতার আরো বলেন, ” হ্যাঁ হতেই পারে এটা তাদের একটি সংস্কৃতি। কিন্তু একটি বিষয় তাদের সংস্কৃতির কারণে কেন পুরো বিশ্ব এর খেসারত দিবে। প্রয়োজনে তাদের আইন পরিবর্তন করে উচিত।”
.
শোয়েব আখতার যত যাই বলুক না কেন তিনি পিএসএল এর থমকে যাবার কারণেই চীনদের উপর ক্ষীপ্ত তার নিশ্চিত। আর তিনি তার অকপটেই স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ” আমি অস্বীকার করবো না আমার রাগ করার মূল কারণ হচ্ছে পিএসএল থমকে যাওয়া। এতদিন পর পাকিস্তানে ক্রিকেট ফিরলো। পিএসএল অনুষ্ঠিত হচ্ছিলো, হঠাৎ থমকে গেলো।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »