নাফিসুল হক »
করোনা আতংকে কাপছে সারা বিশ্ব। একের পর এক খেলাধুলা বন্ধ হয়ে গেলেও ক্রিকেট চলছিল নিজস্ব গতিতে।আন্তর্জাতিক ক্রিকেটে মার্চ মাস থাকার কথা ব্যস্ত। বিভিন্ন দেশ ব্যস্ত সূচি নিয়ে ব্যস্ত থাকার কথা। কিন্তু এই করোনা যে মাঠের ক্রিকেটকে থামিয়ে দিয়েছে। ঠেলে দিয়েছে সংকটের দিকে। ফুটবল লীগ গুলো বন্ধ হওয়ার পরে বন্ধ হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেটও।
ইতিমধ্যে ভারত-দক্ষিন আফ্রিকা ওয়ান্ডে সিরিজ বাতিল, শ্রীলঙ্কা-ইংল্যান্ড টেস্ট সিরিজ বাতিল, অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ বাতিল।এর মধ্যে ভারত-দক্ষিন আফ্রিকা সিরিজ এবং অস্ট্রেলিয়া – নিউজিল্যান্ড সিরিজ মাঝপথে বন্ধ হয়ে গেছে। এরই মধ্যে ক্রিকেট পাগলদের উন্মাদনার টুর্নামেন্ট আইপিএলও পিছিয়ে গেছে। একের পর এক সিরিজ বাতিল হয়ে গেছে। খেলোয়াড়দের সুরক্ষায় বোর্ডগুলো নানা রকম পদক্ষেপ নিচ্ছেন। আমাদের দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘরোয়া লীগ বাতিল না করলেও প্লেয়ারদেরকে নানা রকম পরামর্শ দিচ্ছে। প্লেয়ারদের সাথে হাত মেলাতে নিষেধ করছেন। পরশপরের থেকে দুরত্ব বজায় রেখে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
ক্রিকেট এই রকম সংকটময় সময় পার করেছে দুইবার তাও সেইটা অনেক আগে। ১৯১৪ সালে থেকে ১৯২০ সাল পর্যন্ত ক্রিকেট বন্ধ ছিলো প্রথম বিশ্ব যুদ্ধের জন্য আর ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য আরেক দফা ক্রিকেট বন্ধ হয়ে গেছিলো আর তা মাঠে ফিরতে ১৯৪৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল।যদিও তখন ক্রিকেট এখনকার মতো এতো জনপ্রিয় ছিলো। আর তক্ষন ক্রিকেট বিশ্বযুদ্ধের কারনেই লম্বা সময় মাঠের বাইরে ছিল।
কিন্তু এইবারের কারনটা ভিন্ন।করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে সারা দুনিয়ায়।এই থেকে রক্ষা পেতেই এইসব সিদ্ধান্ত। এখন প্রত্যাশা ক্রিকেট মাঠে যতো দ্রুত ফিরবে ক্রিকেট প্লেয়ার, ফ্যান সবাই প্রান ফিরে পাবে। ক্রিকেট এখন দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা। এই সংকট কাটিয়ে খুব দ্রুত বিশ্ব পরিস্থিতি ঠিক হয়ে যাবে এটাই প্রার্থনা।
