কোচের ভূমিকায় রফিক-আফতাব

সাকিব শাওন »

আজ সকাল (১৫ মার্চ) থেকে শুরু হয়েছে বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের বড় টুর্নামেন্ট ডিপিএল। গত ৩, ৪ ও ৫ মার্চ খেলোয়াড় পরিবর্তনের মধ্য দিয়ে নিজেদের সেরা দল গোছানোর কাজ শেষ করেছে সব ক্লাবগুলো। খেলোয়াড় বাছাইয়ের পাশাপাশি এবারও দেশী তারকা কোচদের উপরই আস্থা রেখেছে এই আসরের ১২টি দল।

গত আসরে হেড কোচের দায়িত্ব নিয়ে আবাহনী
লিমিটেডকে চ্যাম্পিয়ন করেছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। এবারও আকাশী- নীলদের দায়িত্বে আছেন তিনি। একই আসরে প্রথমবারের মত হেড কোচের দায়িত্ব পেয়ে নজর কাড়া পারফর্ম দেখিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জকে রানার্সআপের খেতাব এনে দিয়েছিলেন আফতাব আহমেদ। এবারও আফতাবেই তাই আস্থা রেখেছে রূপগঞ্জ।

এছাড়া জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ রফিকের সাথে পেসার তারেক আজিজ এবার শেখ জামালের কোচের ভূমিকায় থাকছেন।

বাংলাদেশের সবথেকে জনপ্রিয় কোচদের একজন হলো সালাউদ্দিন বিগত কয়েক বছর ধরেই গাজী গ্রুপের হয়ে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সালাউদ্দিন। এবারও দলটির হেড কোচের দায়িত্বে আছেন তিনি।

কাঁরা থাকছেন এবারের আসরের কোচের ভূমিকায়-

আবাহনী লিমিটেড: খালেদ মাহমুদ সুজন।

মোহামেডান স্পোর্টিং ক্লাব: সোহেল ইসলাম।

লিজেন্ডস অব রূপগঞ্জ: আফতাব আহমেদ।

গাজী গ্রুপ ক্রিকেটার্স: মোহাম্মদ সালাউদ্দিন।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: সারোয়ার ইমরান।

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: মিজানুর রহমান
বাবুল।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: মোহাম্মদ রফিক ও
তারেক আজিজ খান।

ব্রাদার্স ইউনিয়ন: মোহাম্মদ মোমিন।

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: রুহুল আমিন।

পারটেক্স স্পোর্টিং ক্লাব: মোহাম্মদ নাইম।

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: তালহা জুবায়ের।

ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব: নাসিরউদ্দিন ফারুক ও তারেক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »