সাজিদা জেসমিন »
বঙ্গবন্ধু ডিপিলের ২০১৯-২০ আসর শুরু হয়েছে। আসরে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২৮৯ রানোর সংগ্রহ পেয়েছে মুশফিকের আবাহনী। যাইতো মুশফিকের কৃতিত্বই অনেকটা বেশি। আসরের প্রথম ম্যাচেই পেয়েছেন সেঞ্চুরি। দলের দুরাবস্থার মুহূর্তে এসে ১২৭ রানের কার্যকরী ইনিংস খেলেন। এ-র সাথে যোগ করতে হয় মোসাদ্দেক হোসেনের ৬১ রানের ইনিংস।
মিরপুরে হোম অব ক্রিকেটে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মুশফিকের আবাহনী লিমিটেড। ওপেনিংয়ে নামেন বর্তমানের দুই আগ্রাসী ওপেনার নাঈম শেখ এবং লিটন কুমার দাস৷ কিন্তু আজকের ম্যাচে তেমন একটা সুবিধা করতে পারেননি লিটন। রানের ফোয়ারা ছোটার আগেই আউট হন।
লিটনের পর আউট হন নাঈম শেখ ও। যার ফলে শুরুতেই নড়বড়ে হয়ে যায় ব্যাটিং অর্ডার। দুঃস্বপ্নের পথে ছুটতে থাকা ইনিংস আরেকটু বিপর্যয়ে পড়ে শান্তর দলীয় ২৭ রানে আউট হওয়ার পর।চতুর্থ জুটিতে বিপ্লব -মুশফিক জুটি গড়তে চাইলে ব্যর্থ হন। আউট হয়ে ফিরেন বিপ্লব। এরপর টিকেননি আফিফও। ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দল।
দলের এমন দুরবস্থার সময় হাল ধরেন মোসাদ্দেক এবং মুশফিক। ষষ্ঠ উইকেট জুটিতে মুশফিকের সেঞ্চুরি এবং মোসাদ্দেকের ফিফটিতে দল এগুতে থাকে। এরপর ঝড়ের গতিতে রান গিয়ে ঠেকে ১৬০ রানে। এরপর মুশফিক আউট হন।অধিনায়কের পর ফিরেন মোসাদ্দেকও। এরপর সাইফুদ্দিনের ৩৯ রানের ঝড়ো ইনিংসে ২৮৯ রানে থামে আবাহনীর চাকা।
স্কোরকার্ডঃ
আবাহনী লিমিটেডঃ ২৮৯/৭ (৫০ ওভার)
মুশফিক ১২৭, মোসাদ্দেক ৬১, সাইফুদ্দিন ৩৯।
