ডিপিএলের প্রথম ম্যাচেই মুশফিকের সেঞ্চুরি

নিউজ ডেস্ক »

পর্দা উঠেছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল)। ১ম ম্যাচে তারকায় ঠাসা বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের মুখোমুখি হয়েছে তারুণ্য নির্ভর পারটেক্স স্পোর্টিং ক্লাব। ডিপিএলের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করলেন আবাহনী লিমিটেডের দলীয় অধিনায়ক মুশফিকুর রহীম।

টস জিতে ব্যাট করতে নেমে পারটেক্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আবাহনী। রানের খাতা খুলার আগেই সাজঘরে ফেরেন লিটন ও নাঈম। দ্রুত উইকেট হারাতে থাকলে দলের হাল ধরেন অধিনায়ক মুশফিক ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। দুজনের দারুণ এক পার্টনারশীপে ঘুরে দাঁড়িয়েছে আবাহনী লিমিটেড।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভার শেষে আবাহনী লিমিটেডের সংগ্রহ ৫ উইকেটে ১৮৭ রান। মুশফিকুর রহীম ১১৪ বল খেলে ১০৮ রান ও মোসাদ্দেক হোসেন সৈকত ৫৯ বল খেলে ৩৫ রান নিয়ে ক্রিজে আছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »