ডিপিএলের প্রথম ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ পারটেক্স

সাকিব শাওন »

বাংলাদেশের ক্লাব ক্রিকেটের সবচেয়ে বড় আসর ধরা হয় ঢাকা প্রিমিয়ার লীগকে (ডিপিএল)। ১৫ মার্চ (রবিবার) থেকে শুরু হতে যাচ্ছে জনপ্রিয় এই ক্রিকেট টুর্নামেন্ট। প্রথম দিনই অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। যেখানে প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নামবে তারুণ্য নির্ভর পারটেক্স স্পোর্টিং ক্লাব। মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতহ বে এই ম্যাচটি। বরাবরের মতো এবারও তারকায় ঠাসা দল গঠন করেছে আবাহনী।

মুশফিকুর রহিমের অধিনায়কত্বে দলটিতে থাকছেন মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন কুমার দাসদের মতো জাতীয় দলের সব তারকা খেলোয়াড়।

অপরদিকে, আবাহনীর প্রতিপক্ষ পারটেক্স
স্পোর্টিং ক্লাবে নেই কোন তারকা ক্রিকেটার।
মূলত তরুণ সব উঠতি বয়সি ক্রিকেটারদের নিয়েই দল গঠন করেছে পারটেক্স।

এরপর দিনের দ্বিতীয় ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেএসপির ৪ নম্বর মাঠে।

এছাড়া তৃতীয় ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জ
প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাবকে। খান সাহেব ওসমানী আলী স্টেডিয়ামে হবে ম্যাচটি। ডিপিএলের তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »