উত্তর বারিধারাকে বিধ্বস্ত করলো মোহামেডান!

গাজী নাসিফুল হাসান »

পুরোনো সকল ব্যর্থতা ভুলে গিয়ে এবার নতুন উদ্যমে নতুন করে জ্বলে উঠেছে ঢাকার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। গত ম্যাচে শক্তিশালী বসুন্ধরা কিংসকে হারিয়ে আজ উত্তর বারিধারাকে ৪-১ গোলে বিধ্বস্ত করলো মোহামেডান।

আজকের ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলার চেষ্টা করতে থাকে মোহামেডান। ম্যাচের ৩১ মিনিটে সুমন রেজার গোলে এগিয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপর প্রথমার্ধে মোহামেডান ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে। এরপর দ্বিতীয়ার্ধে উত্তর বারিধারা প্রভাব বিস্তার করে খেলার চেষ্টা করতে থাকে। আর পেয়ে কাঙ্ক্ষিত সাফল্য। ৫৩ মিনিটে উত্তর বারিধারার মারুফ আহমেদের গোলে সমতায় ফেরে উত্তর বারিধারা। এরপর ৭০ মিনিট অবধি মনে হচ্ছিলো যে আজ ম্যাচ বোধহয় ড্র হতে চলছে। তবে চাপমুক্ত করেন আমির হাকিম বাপ্পি। ৭১ মিনিটে দলীয় দ্বিতীয় গোল করেন বাপ্পি। এরপর ৫ মিনিট পর ৭৬ মিনিটে মোহামেডানের এ মৌসুমের অন্যতম সেরা খেলোয়াড় সোলায়মান ডায়বেট তৃতীয় গোলটি করলে ম্যাচ থেকে একেবারেই ছিটকে যায় উত্তর বারিধারা। এখানেই শেষ নয়। ম্যাচের ৯০ মিনিটের পর চার মিনিট এডিশনাল টাইম দেয়া হয়। সেসময় ৯৩ মিনিটের সময়ে উগো ওবি দলীয় চতুর্থ গোল দিয়ে এক হালি গোল পূর্ণ করে। আর এই জয়ে উত্তর বারিধারাকে ৪-১ গোলে বিধ্বস্ত করে মোহামেডান।

এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে এসেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব আর এই হারে পয়েন্ট টেবিলের তলানিতে এসে পৌঁছেছে উত্তর বারিধারা। মোহামেডানের উত্থান যে হবে শুরু হয়েছে তার বোঝা যাচ্ছে।

মোহামেডানের উত্থানে যে সবচেয়ে বড় অবদান যার তার নাম না বললেই নয় তিনি হচ্ছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের দলনেতা আবু হাসান চৌধুরী প্রিন্স। তার দৃঢ়চেতা নেতৃত্বে মোহামেডান এখন প্রিমিয়ার লীগে দাপট দেখাচ্ছে। প্রিন্স সাহেব না থাকলে এরকম দাপট সহজে আসতো না।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »