ওয়ানডে র‍্যাংকিংয়ে সেরা তিনে থাকতে চাইঃ তামিম ইকবাল

সাকিব শাওন »

মাশরাফি বিন মোর্ত্তজা প্রায় ৬ বছর ছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। এর মধ্যে র‍্যাংকিংয়ে একবার ছয় নাম্বারে ছিলেন। এটাই বাংলাদেশ দলের সেরা সাফল্য। এখন নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল শুনালেন নতুন কথা।

আজ (শনিবার) ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগে নিজ দল প্রাইম ব্যাংকের অনুশীলনে এসে মিডিয়ার মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘স্রেফ বলার জন্য বলতে চাই না, আমরা যদি ওয়ানডে র‍্যাংকিংয়ে তিন নম্বরে যেতে চাই, তাহলে কষ্ট করে ঘাম ঝরিয়েই যেতে হবে। হুট করে নয়। একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম করেই
যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে ছোট বিষয়গুলো কিভাবে উন্নত করা যায়, ট্রেনিং কিভাবে আরও ভাল করতে পারি, দল হিসেবে আরও কিভাবে খেলতে পারি এসব নিয়ে ভাবতে হবে। এর জন্য দলের সবাইকে সমানভাবে পারফর্ম করতে হবে একা পারফর্ম করলে হয়তো ব্যাক্তিগত অর্জন হবে কিন্তু দলীয় অর্জনের জন্য অবশ্যই সবাইকে কিছু না কিছুতে পারফর্ম করতে হবে। সকলের চেষ্টা থাকলে অবশ্যই আমরা সেরা তিনে থাকতে পারবো।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »