অধিনায়ক হিসেবে মাশরাফি ভাইয়ের পর্যায়ে যাওয়া কঠিনঃ তামিম

সাকিব শাওন »

বাংলাদেশ ক্রিকেট দল বড় দলের বিপক্ষে জিততে শুরু করেছে মাশরাফি অধিনায়ক থাকা অবস্থায়। প্রায় ৬ বছর ওয়ানডে দলের অধিনায়ক থাকার পরে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কের ইতি টানেন এই পেসার। তাঁর অধিনায়ক হিসেবে অবসারের পর বাংলাদেশ দলের ওয়ানডেতে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওপেনার তামিম ইকবাল।

দায়িত্ব গ্রহণের পর আজই প্রথম মিডিয়ার সামনাসামনি কথা বলেছেন। দীর্ঘ মেয়াদের জন্যই তিনি অধিনায়কত্ব চাচ্ছিলেন। তিনি মনে করেন রাতারাতি মাশরাফি ভাইয়ের পর্যায়ে যাওয়া সম্ভব না। তাছাড়া অধিনায়ক হিসেবে মাশরাফি ভাইয়ের উত্তরসূরি হওয়া একটু চাপের।

এছাড়া তিনি বলেন, ‘মাশরাফি ভাইয়ের পর্যায়ে যেতে হবে, আমার কাছে এটা একটু অনুচিত। আমি চেষ্টা করব। বলছি না- পারব না, বা দল পারবে না। এ কারণেই বললাম- কারণ, একটু সময় আমাকে দিবেন। পৃথিবীর কোথাওই রাতারাতি কিছু বদলে যায় না।যত কম সময় নিতে পারি আমার জন্য বা দলের জন্য ভালো।’

এপ্রিলে পাকিস্তানে একটি ওয়ানডে ম্যাচ হওয়ার কথা আছে যদিও সারা বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসের কারণে সব খেলা নিয়েই রয়েছে সংশয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »