পাকিস্তান সিরিজ পাকিস্তানের উপরই নির্ভর করছে

সাকিব শাওন »

বাংলাদেশের পাকিস্তান সফর শেষ পর্যন্ত স্থগিত হবে নাকি বহাল থাকবে,সেটা নিয়ে রয়েছে অনেক জল্পনা-কল্পনা।
তবে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন
বলেন- পাকিস্তান সফরের সিদ্ধান্ত তাদেরই জানাতে হবে, যেহেতু তারাই স্বাগতিক। তবে
পিএসএল থেকে ইতোমধ্যে অনেক জন বিদেশি খেলোয়াড় চলে গেছে। আমরা অপেক্ষা করছি তাঁরা
কী জানায়। আমরা তো সফরকারী দল, চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারব না। আমরা
অবশ্যই এটা নিয়ে ভাবছি। আশা করছি পিসিবি খুব
তাড়াতাড়ি এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে।’ তবে অন্যান্য আন্তর্জাতিক সিরিজ
স্থগিত হওয়ায় পাকিস্তান- বাংলাদেশ সিরিজের এই অংশও স্থগিত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য চলতি বছরের এপ্রিলে তৃতীয় দফায় পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হওয়া অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সারা বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসের কারণে এই সিরিজ যথাসময়ে হওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কোনো বোর্ডই এখনো কিছু জানায়নি তবে কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিক ভাবে সব জানা যাবে।

এর আগে ২ দফায় পাকিস্তান সফর করে ১ টেস্ট ৩ টি২০ খেলে এসেছে বাংলাদেশ দল। তৃতীয় দফায় ১ টি টেস্ট ও ১ টি ওয়ানডে ম্যাচ হওয়ার কথা ছিলো। প্রথম দুই দফায় ফলাফল খুবই হতাশাজনক ছিলো বাংলাদেশের।তবে সদ্য জিম্বাবুয়ের সাথে সব বিভাগে সিরিজ জিতে বেশ আত্নবিশ্বাস অবস্থানে আছে টিম বাংলাদেশ।

করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব ব্যাপী সব খেলার ইভেন্ট পেঁছানো হয়েছে,শঙ্কায় রয়েছে আইপিএল,এছাড়া ফুটবলে লা-লীগা ২ সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। ইতালিতে রেড এলার্ট জারি করার কারণে সব ধরণের ফুটবল ম্যাচ আপাতত স্থগিত আছে।

ইউরোপের পাশাপাশি এশিয়ার সব ধরণের ইভেন্ট আপাতত বন্ধ আছে। আর মূলত এই ভয়ংকর করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ- পাকিস্তান সিরিজ বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »