করোনাকে প্রতিরোধ করুন: ভিরাট কোহলি

সাকিব শাওন »

ভারত ক্রিকেট দলের অধিনায়ক ও বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি করোনা ভাইরাস নিয়ে টুইটারে লিখেছেন ‘আসুন আমরা সবাই মনোবল শক্ত রাখি এবং সমস্থ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করি।’

তিনি আরও বলেন, ‘নিরাপদ থাকুন, সজাগ থাকুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। দয়া করে সবাই সাবধানে থাকবেন।’

করোনা ভাইরাস কারণে নিজেও বেশ সাবধানতা অবলস্বন করছেন বিরাট কোহলি। শুক্রবার (১৩ মার্চ) লখনউ বিমানবন্দর থেকে বের হওয়ার সময় মুখে মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায় এ ডানহাতি ব্যাটসম্যানকে।

করোনা ভাইরাসের কারণে চলতি মাসের আইপিএলের তারিখ পরিবর্তন করেছে বিসিসিআই,এছাড়া ভারত-আফ্রিকা ওয়ানডে সিরিজ ও বাতিল হয়েছে। সারা বিশ্ব ব্যাপী সকল ইভেন্ট ই আপতত স্থগিত রয়েছে করোনা ভাইরাসের জন্য।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »