মারুফ ইসলাম ইফতি »
জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের ৩য় ও শেষ ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে জাতীয় দলের জার্সি গায়ে অধিনায়কত্বে সমাপ্তিরেখা টেনেছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা।
ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা এই অধিনায়কের বিদায়ের পর তার জায়গাটা বেশিদিন ফাঁকা রাখেনি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।অধিনায়ক মাশরাফির বিদায়ের পর নড়াইল এক্সপ্রেসের এই জায়গাটিতে ভরসা করা হয়েছে তামিমের উপর।ভরসা রেখে দেশসেরা ওপেনার তামিম ইকবাল খানকে নতুন অধিনায়ক নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।গত ৮ই মার্চ তামিমের হাতে এই গুরু দায়িত্ব ন্যস্ত করা হয় ক্রিকেট বোর্ড কর্তৃক।
নড়াইল এক্সপ্রেসের বিদায়ের পর সবার মাঝে কৌতূহল বিরাজ করছিল ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের পরবর্তী কাপ্তান কে হচ্ছেন এই বিষয়টি নিয়ে।তামিম ছাড়াও অধিনায়ক নির্বাচনের এই দৌঁড়ে সমানভাবে এগিয়ে ছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদও।তবে শেষ পর্যন্ত তামিমের উপর ভরসা রেখে গত ৮ই মার্চ, এই গুরু দায়িত্ব তামিমের হাতেই তুলে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
দলের নতুন অধিনায়ক নির্বাচনের পর এই প্রথম গনমাধ্যমের মুখামুখি হয়েছেন জাতীয় দলের আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিম।নতুন দলপতি তামিমের উপর আস্থা রেখে অধিনায়ক প্রসঙ্গে গনমাধ্যমের প্রশ্নের জবাবে মুশফিক বলেন: আমার মনে হয় তামিম অধিনায়কের জন্য উপযুক্ত ব্যক্তি আর আমরা সবাই তাকে সমর্থন করছি।তার সামর্থ্য সম্পর্কে আমাদের সবার জানা আছে।যদিও এটি খুব চ্যালেঞ্জিং একটি বিষয়, আর আমাদের বিশ্বাস তামিম খুব ভালভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে, সেই সামর্থ্য ওর আছে।আমি মনে করি এই মুহুর্তে তামিমই উপযুক্ত ব্যক্তি দলের নেতৃত্বের জন্য।
নিজের পূর্ব অধিনায়কত্বের অভিজ্ঞতা থেকে তামিমকে কোন পরামর্শ দিতে চান কিনা! গনমাধ্যমের এমন প্রশ্নের জবাবে মুশফিক জানান: না। ওকে পরামর্শ দেওয়ার মতো কিছুই নেই।তামিমের অধিনে আমরা এর আগেও খেলেছি, অধিনায়ক হিসেবে সে নতুন কেউ নয়। আমরা অনেক বছর ধরে একসাথে খেলে আসছি।তাই ওকে পরামর্শ দেওয়ার মতো কিছুই নেই আমার।সে জানে দলের সাফল্যের জন্য তাকে কি কি করতে হবে, আর আমার বিশ্বাস সে আস্থার প্রতিদান খুব ভালভাবে দিবে।
