টিম সাইফুদ্দিনের জার্সি উন্মোচন করলেন মোহাম্মদ সাইফুদ্দিন

গাজী নাসিফুল হাসান »

ক্রিকেট বাংলাদেশের মানুষের রক্তে মিশে আছে। আর এ দেশের ক্রিকেট ভক্তরা তার প্রিয় ক্রিকেটারদের নিয়ে অনেক সময় অনেক কিছু করে থাকে। অনেক খেলোয়াড়দের নিয়ে ফেসবুকে অনেক গ্রুপ রয়েছে। আজ টিম সাইফুদ্দিন নামক এক দলের জার্সি উন্মোচন করলেন ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন।
.
ক্রিকেটার সাইফুদ্দিনের এক বড় ভক্ত হচ্ছে আশরাফুল হক হৃদয়। যার হাত ধরেই তৈরি হয়েছে Mohammad Saifuddin- Our Love Our Pride নামক এক গ্রুপ। এটি প্রথমে প্রথাগত এক গ্রুপ ছিলো কিন্তু সময়ের পরিক্রমায় আশরাফুল হক হৃদয় ভাবলেন যে এটিকে শুধু গতানুগতিক গ্রুপের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটিকে নিয়ে একটি ক্রিকেট টিম গঠন করবেন। আর যে কথা সেই কাজ হৃদয়ের হাত ধরে যেমন Mohammad Saifuddin-Our Love Our Pride গড়ে উঠেছিলো তেমনি তার হাত ধরেই গড়ে উঠেছিলো Team Saifuddin নামক এক ক্রিকেট টিম। এই টিমটি অনেক জায়গায় খেলায় অংশ নিয়েছিলো।
.
তবে অনেকদিন ধরেই হৃদয় চেয়েছিলো তার এই Team Saifuddin এর জার্সি তাদের যে ক্রিকেটারের নামে তৈরি করেছে অর্থাৎ, মোহাম্মদ সাইফুদ্দিন তাকে দিয়েই উন্মোচন করবেন। অবশেষে তার ইচ্ছা পূর্ণ হলো। দেশসেরা ক্রিকেট স্মারক সংগ্রাহক মোহাম্মদ জসিম উদ্দিন সাথে ছিলেন জার্সি উন্মোচন এর সময়। আজ মিরপুরে মোহাম্মদ সাইফুদ্দিনকে দিয়ে তার টিমের জার্সি উন্মোচন করলেন।
.
জার্সি উন্মোচন কালে সাথে ছিলো নিউজ ক্রিকেট ২৪। নিউজ ক্রিকেট ২৪ সাইফুদ্দিনের কাছে জানতে চেয়েছিলো এই গ্রুপ নিয়ে সাইফুদ্দিনের অভিমত। সাইফুদ্দিন বলেছেন, ” আমি দোয়া করি এই গ্রুপ ও টিমটি এগিয়ে যাক। তারা ক্রিকেটের জন্য ভালো কিছু বয়ে আনুক।”
.
দেশসেরা ক্রিকেট স্মারক সংগ্রাহক মোহাম্মদ জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ” আমি ক্রিকেটের সব ভালো কাজের সাথে সবসময় আছি। আজ টিম সাইফুদ্দিনের জার্সি উন্মোচন এর সাথে থাকতে পেরে ভালো‌ লাগছে। এগিয়ে যাক টিম সাইফুদ্দিন। দোয়া রইল আমার।”
.
আর Mohammad Saifuddin-Our Love Our Pride গ্রুপ ও Team Saifuddin গ্রুপের প্রতিষ্ঠাতা আশরাফুল হক হৃদয় আমাদের নিউজ ক্রিকেট ২৪ এ তার অভিব্যক্তি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ” আমি সবসময়ই সাইফউদ্দিন ভাইয়ের পাশে থাকতে চাই। সাইফউদ্দিন ভাইয়ের ক্রিকেট একাডেমি স্বপ্ন বাস্তবায়নে পাশে থাকব ইনশাআল্লাহ। আমি দেশের সকল সাইফফ্যানদের সমানভাবে আগলে রাখব। টিম সাইফউদ্দিন এর খেলাধূলা সবসময়ই মাঠে রাখার চেষ্টা করব। আমি আল্লাহ কাছে দোয়া করি এবং সবার কাছে দোয়া করবেন সাইফ ভাই যেন সবসময়ই ইনজুরিমুক্ত ভাবে মাঠে পারফরম্যান্স করতে পারেন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »